বৃহস্পতিবার , ১৬ মে ২০২৪ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

শূন্যপদে এতিম-প্রতিবন্ধীদের কোটা পূরণের সুপারিশ: সমাজকল্যাণ মন্ত্রণালয়

প্রতিবেদক
editor
মে ১৬, ২০২৪ ১১:২৫ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক: সমাজকল্যাণ মন্ত্রণালয়ের শূন্যপদগুলোতে এতিম ও প্রতিবন্ধীদের কোটা যথাযথভাবে পূরণের জন্য সুপারিশ করেছে সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। বুধবার (১৫ মে) কমিটির দ্বিতীয় বৈঠক সভাপতি আ. ফ. ম রুহুল হকের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটির সদস্য সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. দীপু মনি, মো. আবুল কালাম আজাদ, মো. শামীম শাহনেওয়াজ, সাহাদারা মান্নান, এ, ডি, এম, শহিদুল ইসলাম, এনামুল হক বাবুল, মোহাম্মদ আব্দুল ওয়াহেদ এবং শবনম জাহান অংশগ্রহণ করেন। বৈঠকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে স্বাস্থ্য খাতে পরিচালিত সেবা কার্যক্রম এবং স্বাস্থ্য খাতের জন্য আরও কি কি পরিকল্পনা নেওয়া সম্ভব সে সম্পর্কে আলোচনা করা হয়।

কমিটি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন ভবিষ্যতে যেসব প্রকল্প গ্রহণ করা হবে সেসব প্রকল্পের জন্য প্রয়োজনীয় জনবল অন্তর্ভুক্ত করে প্রকল্প তৈরির সুপারিশ করে। বৈঠকে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে ক্যানসার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত অসহায় ও গরিব রোগীদের এককালীন যে আর্থিক সহায়তা প্রদান করা হয় সেই সহযোগিতার কার্যক্রম আরও সুষ্ঠু ও দ্রুত সম্পন্ন করার সুপারিশ করা হয়।

কমিটি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের শূন্যপদগুলোতে এতিম ও প্রতিবন্ধীদের কোটা যথাযথভাবে পূরণের জন্য সুপারিশ করে। বৈঠকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালকসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

প্রধান উপদেষ্টাকে নিয়ে বিতর্কিত স্ট্যাটাস: সেই সহকারী কমিশনার ঊর্মিকে চাকরিচ্যুত

পাকিস্তানে নিরাপত্তা চৌকিতে গাড়িবোমা হামলা, নিহত১১

বৃহস্পতিবার থেকেই বৃষ্টি শুরু

‘রোম্যান্টিক কাজে স্বাচ্ছন্দ্যবোধ করি, চাই অভিজ্ঞতা বাড়ুক : নীহা

সাংবাদিক হেনস্তার ব্যাপারে আমরা সতর্ক আছি : কাদের

পাকিস্তানের বিপক্ষে খেলতে হবে, তাই নাম তুলে নিলো ভারত

খাওয়ার পরই পেটে ব্যথা কঠিন রোগের লক্ষণ নয় তো?

শ্বাসরুদ্ধকর জয়ের পরও বিশ্বকাপ থেকে বিদায় পাকিস্তান

রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহার, নির্ধারিত সময়সূচিতে চলবে ট্রেন

রাজশাহীতে নভোথিয়েটার নির্মাণ সাবেক মেয়র লিটনের পকেট ভারী করার আরেকটি ফাঁদ