নিজস্ব প্রতিবেদক : রাজশাহী নগরীর এক আবাসিক হোটেল থেকে অসামাজিক কাজের অভিযোগে ৫ নারীসহ ৯ জনকে আটক করা হয়েছে। শুক্রবার সন্ধ্যার পর রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল লক্ষীপুর এলাকার বনলতা আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করে।
নগর পুলিশ জানায়, গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল মহানগর এলাকায় ডিউটি করছিলো। ডিবি পুলিশের এ দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে নগরীর লক্ষ্মীপুর এলাকার আবাসিক হোটেল বনলতায় অসামাজিক কার্যবলাপ চলছে।
এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের ওই দল অভিযান চালায়। এসময় অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৫ নারীসহ ৯ জনকে আটক হয়। তবে আটককৃতদের নাম পরিচয় জানানো হয়নি। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়েছে।


















