বৃহস্পতিবার , ৬ মার্চ ২০২৫ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

ভাষানটেকে বিআরপি বস্তির আগুন নিয়ন্ত্রণে

প্রতিবেদক
editor
মার্চ ৬, ২০২৫ ১:৪২ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের চেষ্টায় রাজধানীর ভাষানটেক এলাকার বিআরপি বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে।  বৃহস্পতিবার (৬ মার্চ) বেলা ১১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে বেলা ১১টা ৫ মিনিটে আগুন লাগার তথ্য পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিআরপি বস্তির আগুন ১১টা ৩৫ মিনিটে নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করেছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুনে হতাহতের কোনো সংবাদ আমাদের কাছে আসেনি।

সর্বশেষ - অন্যান্য