মঙ্গলবার , ১৯ আগস্ট ২০২৫ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

চিকিৎসার জন্য ব্যাংকক গেলেন মির্জা আব্বাস

প্রতিবেদক
editor
আগস্ট ১৯, ২০২৫ ১:২৮ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : এবার চিকিৎসার জন্য ব্যাংকক গেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে একটি ফ্লাইটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্যাংককের উদ্দেশে স্ত্রী ও ছেলেকে নিয়ে রওনা হন তিনি।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সকালে একটি ফ্লাইটে স্ত্রী ও ছেলেকে নিয়ে চিকিৎসার জন্য ব্যাংকক গেছেন মির্জা আব্বাস। এর আগে ১৫ আগস্ট স্ত্রী ও ছেলে নিয়ে লন্ডন যান বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়, তিনিও চিকিৎসার জন্য লন্ডন গেছেন। এ ছাড়া বর্তমানে স্ত্রীসহ চিকিৎসার জন্য ব্যাংককে আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সর্বশেষ - অন্যান্য