সোমবার , ৯ ডিসেম্বর ২০২৪ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

মাহমুদুল্লাহর ছক্কার ডাবল-সেঞ্চুরি

প্রতিবেদক
editor
ডিসেম্বর ৯, ২০২৪ ১:৩১ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ২০০ ছক্কার মালিক হলেন অভিজ্ঞ ডান-হাতি ব্যাটার মাহমুদুল্লাহ রিয়াদ। রোববার রাতে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ৩টি করে চার-ছক্কায় ৪৪ বলে অপরাজিত ৫০ রানের ইনিংস খেলেন মাহমুদুল্লাহ। ইনিংসের ৩টি ওভার বাউন্ডারিতে আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে ২০০ ছক্কার মাইলফলক স্পর্শ করেছেন মাহমুদুল্লাহ।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে খেলতে নামার আগে ৪২৬ ম্যাচে ক্যারিয়ারে ১৯৭টি ছক্কা মেরেছিলেন মাহমুদুল্লাহ। ওই তিন ছক্কায় ৪২৭ ম্যাচের ৪৩০ ইনিংসে ২০০ ছক্কা পূর্ণ করেছেন তিনি। ২০০৭ সালের জুলাইয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার পর ৫০ টেস্টে ২৪টি, ২৩৬টি ওয়ানডেতে ৯৯টি ও ১৪১টি টি-টোয়েন্টিতে ৭৭টি ছক্কা মেরেছেন মাহমুদুল্লাহ।

বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ছক্কায় দ্বিতীয়স্থানে আছেন তামিম ইকবাল। ৩৯১ ম্যাচের ৪৫২ ইনিংসে ১৮৯টি ছক্কা আছে তামিমের। এই তালিকায় তৃতীয়স্থানে আছেন মুশফিকুর রহিম। ৪৬৮ ম্যাচের ৫২১ ইনিংসে ১৭৩টি ছক্কা হাকিয়েছেন মুশি। ৪৪৭ ম্যাচের ৪৯১ ইনিংসে ১৩৫টি ছক্কা মেরে তালিকার চতুর্থস্থানে আছেন সাকিব আল হাসান। তিন ফরম্যাট মিলিয়ে সবচেয়ে বেশি ছক্কার বিশ্ব রেকর্ড ভারতের অধিনায়ক রোহিত শর্মার। ৪৮৯ ম্যাচের ৫২১ ইনিংসে ৬২৪টি ছক্কা হাকিয়েছেন রোহিত।

সর্বশেষ - অন্যান্য