রবিবার , ২৬ মে ২০২৪ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

মোংলায় ৬০ জন যাত্রী নিয়ে নৌকাডুবি

প্রতিবেদক
editor
মে ২৬, ২০২৪ ১২:৫৫ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: বাগেরহাটের মোংলায় যাত্রীবাহী একটি নৌকা ডুবে গেছে। রোববার (২৬ মে) সকালে মোংলা নদীর ঘাটে অতিরিক্ত যাত্রী তোলার কারণে নৌকা ডুবে যায়। ডুবে যাওয়া নৌকাটিতে ৫০ থেকে ৬০ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে কিছু যাত্রী উঠে গেলেও অনেকে নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। নৌপুলিশ, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের ডুবুরি দল নদীতে তল্লাশি চালাচ্ছেন।

বিষয়টি নিশ্চিত করে মোংলা উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) নিশাত তামান্না বলেন, অতিরিক্ত যাত্রী তোলার কারণে একটি নৌকা ডুবে গেছে। এটিতে প্রায় ৫০ থেকে ৬০ জন যাত্রী ছিল বলে শুনেছি। দুর্ঘটনার পর থেকেই খোঁজখবর রাখছি। যাত্রী নিখোঁজ আছে কিনা, সে বিষয়ে পৌরসভার সিসি ক্যামেরায় দেখা হচ্ছে এবং নৌপুলিশ, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের ডুবুরি দল নদীতে তল্লাশি চালাচ্ছে।

এদিকে সকাল থেকে রেমালের প্রভাব পরিলক্ষিত হচ্ছে বাগেরহাটের আকাশে। রোববার (২৬ মে) সকাল থেকেই বাগেরহাটে গুমোট আবহাওয়া বিরাজ করছে। এছাড়া মোংলা বন্দর ও তৎসংলগ্ন এলাকায় ১০ নম্বর মহাবিপদ সংকেত দেওয়া হয়। এর আগে শনিবার (২৫ মে) বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ এবং সম্ভাব্য ঘূর্ণিঝড় রেমালকে কেন্দ্র করে উপকূলীয় এলাকায় লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধের নির্দেশ দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

মিডিয়াকে বিশ্বাস করা বোকামি : সারজিস

গণভোটে ব্যাপক অংশগ্রহণ নিশ্চিতে উঠান বৈঠক আয়োজনের নির্দেশ

ভারত-পাকিস্তান ৮৭ ঘণ্টার যুদ্ধ, প্রতি ঘণ্টায় ক্ষতি ১০০ কোটি ডলার

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ

যুদ্ধবিরতি : উত্তর গাজায় ১ দিনে ফিরলো ৩ লাখ ফিলিস্তিনি

রাজশাহীর বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয় চট্টগ্রামের

রাজশাহীতে মা-বাবা ও দুই সন্তানের লাশ উদ্ধার : বাবা-শাশুড়ির পৃথক মামলা

প্রথমবারের মতো নবনির্মিত কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দেবেন রাজশাহীবাসী

বাংলাদেশে অবাধ-সুষ্ঠু নির্বাচন চায় অস্ট্রেলিয়া

বিমান দুর্ঘটনায় নিহত বিমানবালার শেষ ইচ্ছের কথা জানালেন অভিনেত্রী পায়েল