শনিবার , ১৬ আগস্ট ২০২৫ | ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

রাজশাহীতে মা-বাবা ও দুই সন্তানের লাশ উদ্ধার : বাবা-শাশুড়ির পৃথক মামলা

প্রতিবেদক
editor
আগস্ট ১৬, ২০২৫ ৩:৫৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে মা-বাবা ও দুই সন্তান সহ একই পরিবারের চারজনের লাশ ও চিরকুট উদ্ধারের ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। শুক্রবার রাতে নগরীর মতিহার থানায় অপমৃত্যু ও হত্যার অভিযোগে মামলা দুটি দায়ের করা হয়।

এর মধ্যে অপমৃত্যুর মামলাটি দায়ের করেন মৃত মিনারুল ইসলামের বাবা রুস্তম আলী। আর হত্যা মামলা করেছেন মিনারুলের শাশুড়ি শিউলি বেগম।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক জানান, ওই ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। এর মধ্যে একটি অপমৃত্যু ও অপরটি হত্যা মামলা। অপমৃত্যু মামলা করেছেন মিনারুলের বাবা রুস্তম আলী। আর হত্যা মামলা করেছেন মিনারুলের শাশুড়ি। মামলা দুটিতে কাউকে আসামি করা হয়নি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ওসি আরো বলেন, শুক্রবার দুপুরে লাশগুলো উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজের মর্গে নেওয়া হয়। শনিবার ময়নাতদন্ত শেষে লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মিনারুল আগে থেকেই ঋণগ্রস্ত ছিলেন। বছর তিনেক আগে পাঁচ কাঠা জমি বিক্রি করে পাঁচ লাখ টাকা ঋণ পরিশোধ করেছিলেন। পরে আবার কিস্তি নিয়েছিলেন মিনারুল। তিনি জুয়া খেলতেন। এ কারণে ঋণ হতো তার।

উদ্ধার করা দুটি চিরকুটের একটিতে মিনারুল ঋণের দায়ে আর খাওয়ার অভাবে মরে গেলেন বলে উল্লেখ করেন। তবে দুটি চিরকুটই মিনারুলের নিজ হাতে লেখা বলে পুলিশ ও পরিবারের সদস্যরা জানিয়েছেন।

উল্লেখ্য, এর আগে শুক্রবার সকাল ৯টার দিকে রাজশাহীর পবা উপজেলার পারিলা ইউনিয়নের বামনশিকড় গ্রামের নিজ বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, পরিবারের তিনজনকে হত্যার পর গৃহকর্তা আত্মহত্যা করেছেন। খবর পেয়ে পুলিশ তাদের লাশ উদ্ধার করে। লাশের পাশে থাকা দুই পৃষ্ঠার দুটি চিরকুটও উদ্ধার করা হয়।

মৃত চারজন হলেন—মিনারুল ইসলাম (৩০), তার স্ত্রী মনিরা খাতুন (২৮), ছেলে মাহিম (১৪) ও দেড় বছরের মেয়ে মিথিলা। ছেলে মাহিম খড়খড়ি উচ্চ বিদয়ালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত