শনিবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৬ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

জিম্বাবুয়ের কাছে হার, যেভাবে সুপার এইটে উঠবে অস্ট্রেলিয়া

প্রতিবেদক
editor
ফেব্রুয়ারি ১৪, ২০২৬ ১২:১৩ পূর্বাহ্ণ

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ের কাছে অপ্রত্যাশিত হারে চাপে পড়েছে অস্ট্রেলিয়া। আজ শুক্রবার জিম্বাবুয়ের বিপক্ষে হারে শুধু ছন্দই নষ্ট হয়নি, জটিল হয়েছে তাদের সুপার এইটে ওঠার সমীকরণও। গ্রুপ ‘বি’ থেকে পরের রাউন্ড নিশ্চিত করতে হলে বাকি দুই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই অজিদের।

এখন পর্যন্ত দুটি ম্যাচে এক জয় ও এক হার অস্ট্রেলিয়ার। আয়ারল্যান্ডকে হারালেও জিম্বাবুয়ের বিপক্ষে হারে অস্ট্রেলিয়ার পয়েন্ট এখন ২। তারা রয়েছে গ্রুপের তিন নম্বরে। এগিয়ে আছে জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কা। টেবিলের শীর্ষে অবস্থান লঙ্কানদের, দুই নম্বরে আছে রোডেশীয়রা। দুদলের সংগ্রহেই আছে ৪ পয়েন্ট।

সেরা আটে জায়াগ করে নিতে অস্ট্রেলিয়ার সামনে সমীকরণটা আপাতদৃষ্টিতে সহজ। নিজেদের বাকি দুই ম্যাচে শ্রীলঙ্কা ও ওমানের বিপক্ষে জিততেই হবে তাদের। আর জিতলে তাদের পয়েন্ট হবে ৬। কিন্তু এর কম হলে ট্রাভিস হেডদের বিদায় প্রায় নিশ্চিত।

তবে শুধু জয় যথেষ্ট নাও হতে পারে। জিম্বাবুয়ের কাছে ২৩ রানের ব্যবধানে হারায় অস্ট্রেলিয়ার নেট রানরেট খানিকটা কমেছে। একাধিক দল ৬ পয়েন্টে শেষ করলে নেট রানরেটের মাধ্যমেই পরের নিশ্চিত করার একমাত্র উপায়। ফলে বিশেষ করে ওমানের বিপক্ষে বড় ব্যবধানে জিততে হবে অজিদের।

এই গ্রুপের পরের ম্যাচগুলোতে যদি অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা ও ওমানকে, শ্রীলঙ্কা জিম্বাবুয়েকে এবং জিম্বাবুয়ে আয়ারল্যান্ডকে হারালে তিন দলই ৬ পয়েন্টে গ্রুপ পর্ব শেষ করবে। তখন নেট রানরেটে ঠিক হবে কারা সুপার এইটে যাবে।

অন্যদিকে, অস্ট্রেলিয়া যদি দুই ম্যাচই জেতে এবং জিম্বাবুয়ে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডকে হারায়, তাহলে সরাসরি অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়ে উঠে যাবে, বাদ পড়বে শ্রীলঙ্কা।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

কমপ্লিট শাটডাউনে রামেক হাসপাতালে রোগীদের দুর্ভোগ

বিবাহবিচ্ছেদের পর সানিয়া মির্জার প্যানিক অ্যাটাক হয়েছিল?

ই-পারিবারিক আদালত নারী ও শিশুদের জন্য সবচেয়ে বেশি সহায়ক হবে : রিজওয়ানা হাসান

শ্রীলঙ্কাকে বিদায় করে সেমির পথে ‍নিউজিল্যান্ড

প্রবাসীরা বিশ্বের যেখানেই থাকুন ভোট দিতে পারবেন : সিইসি

মেয়েদের ব্রোঞ্জ জয়ে কাবাডিতে ২৫ লাখ অনুদান ক্রীড়া উপদেষ্টার

সম্রাট আওরঙ্গজেবের সমাধি সরানো নিয়ে ভারতে ব্যাপক সহিংসতা, কারফিউ জারি

দেব-শুভশ্রীর ‘ধূমকেতু’ দুই দিনেই আয়ের সব রেকর্ড ভেঙে দিল

বিদ্যুৎ চুরির অভিযোগ, তদন্তে নেমেছে নেসকো

নির্বাচনের সিদ্ধান্ত রাজনৈ‌তিক, জা‌তিসংঘের ভূ‌মিকার সুযোগ নেই