বৃহস্পতিবার , ২৩ জানুয়ারি ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

আজ দেড় শতাধিক মুক্তি পাচ্ছেন বিডিআর সদস্য

প্রতিবেদক
editor
জানুয়ারি ২৩, ২০২৫ ২:৪১ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : বিস্ফোরক আইনের মামলায় আদালত থেকে জামিন পেয়ে ঢাকার কেরানীগঞ্জ ও কাশিমপুর কারাগার থেকে আজ বৃহস্পতিবার মুক্তি পেতে যাচ্ছেন প্রায় দেড় শতাধিক বিডিআর সদস্য। কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আল মামুন সকালে জানান, শুধু এই কারাগার থেকেই ৮৯ জনকে মুক্তি দেয়া হবে।

মুক্তি দেয়ার সমস্ত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সবকিছু সম্পন্ন হতে হতে বেলা ১২টা নাগাদ লেগে যেতে পারে। এদিকে, বছরের পর বছর ধরে ওই মামলার আসামি হিসেবে কারাবাস করা বাবার মুক্তির অপেক্ষায় কারাগারের সামনে অপেক্ষা করছেন ছেলে মো: শাকিল আহমেদ।

তিনি বলেন, ‘জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগের বিনিময়ে এই মুক্তি এসেছে।’ অবিলম্বে এই মামলা প্রত্যাহার করার ও গত ১৬ বছর ধরে জেলখানায় অকারণে নির্মম নির্যাতনের শিকার হওয়া মানুষদের সুবিচারের দাবিও জানান তিনি।

সূত্র : বিবিসি

সর্বশেষ - অন্যান্য