বৃহস্পতিবার , ২৩ অক্টোবর ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

মেয়ের জন্মদিনে ভিন্ন সাজে শাবনূর

প্রতিবেদক
editor
অক্টোবর ২৩, ২০২৫ ১১:৪২ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক : ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। ব্যক্তিগত জীবন এবং বিশেষ মুহূর্তের খবর তিনি মাঝেমধ্যেই ভক্তদের সঙ্গে ভাগ করে নেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবার তিনি হাজির হলেন সম্পূর্ণ ভিন্ন সাজে, যা দেখে মুগ্ধ তার অনুরাগীরা।

সম্প্রতি নিজের মেয়ের ১৪তম জন্মদিনে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন এই অভিনেত্রী। সেই ছবিতেই তাকে দেখা গেল জাপানের ঐতিহ্যবাহী পোশাক ‘কিমোনো’ পরে। মেয়ের জন্মদিনে এমন ব্যতিক্রমী পোশাকে যেন নতুন করে আলোচনায় এলেন শাবনূর।

ছবিগুলো শেয়ার করে ক্যাপশনে মেয়েকে ভালোবাসা জানিয়েছেন তিনি। তার ‘আদরের রাজকন্যা’কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে শাবনূর লিখেছেন, ‘শুভ জন্মদিন, আমার আদরের রাজকন্যা।’

এই চিত্রনায়িকা আরও লিখেছেন, ‘তোমার জন্মদিনে আমার একটাই কামনা যেন পৃথিবীর সব সুখ, ভালোবাসা আর সাফল্য তোমার জীবনে আসে। সবসময় তোমায় ভালোবাসি।’ ভালোবাসার ইমোজি জুড়ে দিয়ে শেষ করেছেন আবেগঘন বার্তাটি।

এই পোস্টের কমেন্ট বক্সেও নেটিজেনরা শাবনূরের মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন। একজন নেটিজেন কমেন্টে লিখেছেন, ‘শুভ জন্মদিন। আল্লাহ তাআলা আপনার রাজকন্যাকে নেক হায়াত দান করুক, আমিন।’ আরেকজন লিখেছেন, ‘আপনার মেয়ে তো অনেক বড় হয়ে গেছে দেখতে, মাশাআল্লাহ অনেক সুন্দর।’

সর্বশেষ - অন্যান্য