বৃহস্পতিবার , ৭ আগস্ট ২০২৫ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

মেসিহীন ম্যাচে মায়ামিকে জেতালেন ডি পল-সুয়ারেজরা

প্রতিবেদক
editor
আগস্ট ৭, ২০২৫ ১১:৩৫ পূর্বাহ্ণ

স্পোর্টস ডেস্ক : চোটে থাকা লিওনেল মেসিকে ছাড়াই লিগস কাপের কোয়ার্টার ফাইনালে মেক্সিকান ক্লাব পুমাসের বিপক্ষে জয় পেয়েছে ইন্টার মায়ামি। প্রধান এই তারকাকে ছাড়াই মায়ামিকে জয় উপহার দিয়েছেন রদ্রিগো ডি পল ও লুইস সুয়ারেজরা।

বৃহস্পতিবার পুমাসকে ৩-১ গোলে হারিয়েছে মায়ামি। যদিও পুমাসই ম্যাচে প্রথম লিড নিয়েছিল। এরপর প্রথমার্ধ শেষ হয় সমতায়। পরে আরও দুই গোল করে জয় ছিনিয়ে নেন হাভিয়ের মাশ্চেরানোর দল। মায়ামির হয়ে একটি করে গোল করেন ডি পল, সুয়ারেজ ও তাদেও আয়েন্দে।

ম্যাচের ৩৪ মিনিটে জর্জ রুভালকাবা দারুণভাবে সাজানো এক কাউন্টার অ্যাটাকে পুমাসকে লিড এনে দেন। বিরতির আগেই মায়ামিকে ম্যাচে ফেরান ডি পল। অ্যাতলেটিকো মাদ্রিদ ছেড়ে আমেরিকান মেজর লিগ সকারে (এমএলএস) দ্বিতীয় ম্যাচে নেমেই তিনি অ্যাসিস্ট করেছিলেন। আজ সরাসরি স্কোরবোর্ডেই নাম তুললেন আলবিসেলেস্তে তারকা। শেষদিকে দাপুটে পারফরম্যান্স ছিল সুয়ারেজের, একটি গোল ছাড়াও তিনটি স্কোরেই তার কোনো না কোনো অবদান ছিল।

প্রথমে ইয়ানিক ব্রাইটের দারুণ এক পাস সুয়ারেজ হয়ে যায় ডি পলের বুকে। সেটি পায়ে নামিয়ে এনে ঠান্ডা মাথায় পুমাসের জালে জড়ান তিনি। এরপর ৫৯ মিনিটে স্পট কিকে লিড এনে দেন সুয়ারেজ। পুমাস ডিফেন্ডার তেলাস্কো সেগোভিয়াকে নিজেদের বক্সে ফেলে দিলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। অনেকটা পানেনকা ও চিপ শটের মিশেলে পুমাস গোলরক্ষককে বিভ্রান্ত করেছেন সুয়ারেজ।

সাবেক এই বার্সেলোনা তারকা ৭০ মিনিটে ডিফেন্সচেরা এক পাসে খুঁজে নেন তাদেও আলেন্দেকে। স্বল্প দূরত্বে তিনি সেই সুযোগ হাতছাড়া করেননি। শেষদিকে ভালো সুযোগ মিস করেছেন বেঞ্জামিন ক্রেমাশ্চি ও আলেন্দে। নইলে মায়ামির জয়টা আরও বড় হতে পারত। তবে ৩-১ ব্যবধানে জয়ই ফ্লোরিডার ক্লাবটিকে লিগস কাপের শেষ আটে তুলে দিয়েছে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত