বুধবার , ১৬ এপ্রিল ২০২৫ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

আইন-শৃঙ্খলা কোর কমিটিতে থাকবেন ইসি কর্মকর্তারাও

প্রতিবেদক
editor
এপ্রিল ১৬, ২০২৫ ১২:০০ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : নির্বাচনকালীন সময়ে বিভাগ ও জেলা পর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষায় গঠিত কোর কমিটিতে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব মো. মামুনের সই করা এক নির্দেশনায় এ সংক্রান্ত চিঠি সম্প্রতি সব বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের পাঠানো হয়েছে। নির্দেশনার একটি অনুলিপি নির্বাচন কমিশনকেও পাঠানো হয়েছে।

এর আগে নির্বাচন কমিশন থেকেই মন্ত্রিপরিষদ বিভাগকে অনুরোধ জানানো হয়, যেন আইন-শৃঙ্খলা কোর কমিটিতে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তাদের যুক্ত করা হয়। নির্দেশনায় বলা হয়েছে, জেলার আইন-শৃঙ্খলা রক্ষা ও সংশ্লিষ্ট কার্যক্রম সমন্বয়ের জন্য বিভাগীয় পর্যায়ে বিভাগীয় কমিশনার এবং জেলা পর্যায়ে জেলা প্রশাসককে সভাপতি করে কোর কমিটি গঠন করা হয়েছে।

নির্বাচনকালীন সময় এ কার্যক্রমের সুষ্ঠু সমন্বয়ের স্বার্থে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও ওই কমিটিতে অন্তর্ভুক্ত করতে নির্বাচন কমিশন অনুরোধ জানায়। সেই আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। এই নির্দেশনার ফলে নির্বাচনকালীন সময় আইন-শৃঙ্খলা রক্ষায় সভা ও কার্যক্রমে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তারাও সরাসরি যুক্ত থাকবেন।

সর্বশেষ - অন্যান্য