শনিবার , ৪ জানুয়ারি ২০২৫ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

লাখ টাকা ছাড়ালো এক কেজি ওজনের ইলিশের মণ

প্রতিবেদক
editor
জানুয়ারি ৪, ২০২৫ ৩:১৬ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : আড়ৎ ইলিশের আকালে বেড়েছে দাম, যার প্রভাব পড়েছে খুচরো বাজারেও। পাইকারি বাজার বা মোকামগুলোতে আমদানি না বাড়লে ইলিশের দাম আরও বাড়ার কথা জানিয়েছেন ব্যবসায়ীরা। নগরের পোর্টরোড বাজারের ব্যবসায়ীরা জানিয়েছেন, বাজারে এখন যে ইলিশ পাওয়া তার সিংহভাগই আকারে কেজি সাইজের নিচে। আর কেজি সাইজের ওপরে ইলিশের আমদানি নেই বললেই চলে। ফলে বর্তমানে এক কেজি দুইশ থেকে তিনশ গ্রাম ওজন সাইজের ইলিশ মাছের প্রতিমণ দেড়লাখ টাকায় বিক্রি হচ্ছে। আর এক কেজি সাইজের ইলিশের প্রতিমণ লাখ টাকা ছাড়িয়েছে।

নগরের পোর্ট রোডস্থ একমাত্র বেসরকারি মৎস্য অবতরণ কেন্দ্র ঘুরে গেছে, সব মিলিয়ে অল্প কিছু মাছ উঠেছে বাজারে। পোর্ট রোডে ১৬৭টি মাছের আড়ৎ রয়েছে। এর মধ্যে শুধু ২০/২৫ টি আড়তে ইলিশ মাছ বেচা-বিক্রি হয়েছে। পোর্ট রোডের মাছ ব্যবসায়ী বেলায়েত সিকদার বলেন, গতকাল শুক্রবার বাজারে মাত্র ২০ মণের মতো ইলিশ মাছ বেচা-বিক্রি হয়েছে। এসব মাছের সিংহভাগ ছোট সাইজ। দেড় কেজি ওজন সাইজের একটি মাছও গত কয়েকদিন ধরে বাজারে ওঠেনি।

এক কেজি দুইশ থেকে তিনশ গ্রাম সাইজ ওজনের কয়েকটি মাছ উঠেছে। সেই মাছ কেজি প্রতি তিন হাজার ৭৫০ টাকা দরে বিক্রি হয়েছে। ফলে মণপ্রতি দাম পড়েছে দেড় লাখ টাকা। আর এক কেজি ওজন সাইজের কিছু মাছ ছিল বাজারে, যার দর কেজি প্রতি তিন হাজার টাকা পড়েছে। ফলে এ মাছ এক লাখ ২০ হাজার টাকা দরে বিক্রি হয়েছে। আর এলসি সাইজ (৮ থেকে ৯০০ গ্রাম) ইলিশ কেজিপ্রতি দুই হাজার ২০০ টাকা দরে বিক্রি হয়েছে, সেই হিসাবে এই সাইজের মাছ ৮৮ হাজার টাকা দরে মণ বিক্রি হয়েছে।

তিনি জানান, এছাড়া ৫০০ থেকে ৬০০ গ্রাম ওজনের ইলিশ কেজিপ্রতি বিক্রি হয়েছে সাড়ে ৭০০ টাকা, এর নিচে কেজিতে চারটি এমন ওজনের ইলিশ বিক্রি হয়েছে ৭০০ টাকায় এবং কেজিতে পাঁচটি হয়, এমন ওজনের ইলিশ বিক্রি হয়েছে ৬০০ টাকায়। খুচরা মাছ বিক্রেতা শিল্পি বেগম জানান, দাম বেশি হওয়ায় গত এক মাস ধরে ইলিশ মাছ বিক্রি করছেন না, আর অন্য মাছের চাহিদা কম থাকায় এখন কিছুটা বিপাকেও আছেন তিনি।

বরিশাল শহরতলীর তালতলীস্থ নদীর মাছের পাইকার বাজারের ব্যবসায়ী নাঈম সিকদার বলেন, গতবছর এই সময়ে বাজারে ইলিশ পাওয়া যেত কিন্তু এবার পাওয়া যাচ্ছে না। কারণ গত দুই মাস ধরে নদীতেই তেমন ইলিশ পাওয়া যাচ্ছে না। তিনি বলেন, এতে করে জেলেসহ আমরা ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছি, তবে আশা করি খুব দ্রুত নদীতে প্রচুর ইলিশের দেখা মিলবে।

একই কথা জানিয়েছে মৎস্য বিভাগের কর্মকর্তারাও। বরিশাল জেলার মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস বলেন, গত কয়েক বছর ধরে শীতে ইলিশ মাছ পাওয়া যেত। কিন্তু এ বছর কিছুটা ব্যতিক্রম হয়েছে। শুধু নদীতেই নয়, সাগরেও ইলিশ মাছ কম ধরা পড়ছে। তবে সময়ের সঙ্গে সঙ্গে এর পরিবর্তন ঘটবে বলেও আশা করেন তিনি।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ইরানে ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানালেন আরব পররাষ্ট্রমন্ত্রীরা

লেবাননে ইসরায়েলের হামলায় নিহত ৬০০ ছাড়াল

নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের নাম প্রকাশ করলেন ফারিণ

আজেন্টিনা জার্সিতে ফারিণ-মেহজাবীন

খালেদা জিয়ার আসনে বিকল্পরাই দলের প্রার্থী : সালাহউদ্দিন

জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে রাজশাহীতে ছাত্রশিবিরের গণমিছিল

কর্মচারীদের দাবি প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরবেন মন্ত্রিপরিষদ সচিব

হারানো-নিখোঁজ শিশুর ব্যাপারে নীরবতার দিনগুলো আমরা শেষ বলতে চাই : সিআইডি প্রধান

নির্বাচন নিয়ে প্রতিবেশীদের উপদেশ চাই না, ভারতকে পররাষ্ট্র উপদেষ্টা

নতুন মামলায় গ্রেপ্তার কামরুল ইসলাম, কামাল আহমেদসহ ৪ জন