বুধবার , ২৫ সেপ্টেম্বর ২০২৪ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

ওজন নিয়ে কটাক্ষ ঐশ্বরিয়া, কী বললেন?

প্রতিবেদক
editor
সেপ্টেম্বর ২৫, ২০২৪ ২:৫৮ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : প্রাক্তন বিশ্বসুন্দরী তিনি। সৌন্দর্যের জন্য সারা বিশ্বে তাকে নিয়ে চর্চা হয়েছে কিন্তু সেই সৌন্দর্যের প্রসঙ্গেই এক সময় তির্যক মন্তব্যের শিকার হত হয়েছে বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনকে। এক সাক্ষাৎকারে কটাক্ষকারীদের বিষয়ে সোজা সাপটা জবাব দিয়েছিলেন তিনি। সন্তানধারণের পরে ওজন বৃদ্ধি পেয়েছিল ঐশ্বরিয়ার। ২০১১ সালে ঐশ্বরিয়ার কোলে আসে আরাধ্যা। ২০১৫-র এক সাক্ষাৎকারে ‘বডিশেমিং’ নিয়ে কথা বলেছিলেন অভিনেত্রী।

এই ধরনের কটাক্ষ তার উপর কোনও প্রভাব ফেলতে পারে নি বলেই জানিয়েছিলেন ঐশ্বরিয়া। সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমি বিরক্ত হইনি। সাধারণত বাস্তবে যা ঘটে থাকে, আমি আমার কন্যার সঙ্গে সেইভাবেই সময় কাটাচ্ছিলাম কিন্তু মানুষ নাটকীয়তা পছন্দ করে। সাধারণ বিষয় হয়ত পছন্দ হয়নি।’

সন্তানধারণের পরে সাধারণত ওজন বৃদ্ধি হয়েই থাকে। অভিনেত্রীরা চান, সন্তান জন্মের পরই দ্রুত ওজন ঝরিয়ে ফেলে কাজে ফিরতে কিন্তু এই দৌড়ে ছিলেন না ঐশ্বরিয়া। এই বিষয়টিই উদ্বুদ্ধ করেছিল অন্য মহিলাদেরও। মাতৃত্ব পর্বে সাধারণ জীবনযাপনের জন্য তারা ঐশ্বরিয়াকে কুর্নিশ জানিয়েছিলেন।

অভিনেত্রী সাক্ষাৎকারে জানান, বহু মহিলা ঐশ্বরিয়াকে সেই সময়ে বলেছিলেন, ‘আপনি আমাদের অনেকটা আত্মবিশ্বাস ও সাহস জুগিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।’ উল্লেখ্য, ২০০৬ সালে ‘উমরাও জান’ ছবির সময় ঐশ্বর্যার প্রেমে পড়েন অভিষেক বচ্চন। তারপরের বছরেই প্রেম পরিণতি পায়। ধুমধাম করে বিয়ে করেন তারা। ২০১১ সালে আরাধ্যা আসে তাদের সংসারে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

দিল্লির রাস্তায় হেনস্থার শিকার তিলোত্তমা

আসাদুজ্জামান, মামুনসহ ১৪৮ জনের বিরুদ্ধে মামলা

তামাকজাত দ্রব্যের ক্ষতিকর প্রভাব ও প্রতিকার বিষয়ে রাজশাহীতে সাংবাদিকদের নিয়ে কর্মশালা

বাফুফে ভবনে ছাদখোলা বাসেই আসবে চ্যাম্পিয়ন মেয়েরা

আলো আমাদের ঠিক পথ দেখাবে : প্রিয়াঙ্কা চোপড়া

শেষ বলের ছক্কায় রংপুরকে বিদায় করে কোয়ালিফায়ারে সিলেট

১৭ বছর পর খালেদা জিয়ার ব্যাংক হিসাব সচল

বরেন্দ্র জাদুঘর–ইংল্যান্ডের ডারহাম বিশ্ববিদ্যালয়ের সমঝোতা, প্রশিক্ষণের দ্বিতীয় ধাপ শুরু

জাতিসংঘ ও মার্কিন সংস্থার ৫০ কর্মীকে অপহরণ করেছে হুথি: রিপোর্ট

মান্নাত ছেড়ে নতুন ঠিকানায় মাসে ২৪ লাখ টাকা ভাড়া গুনছেন শাহরুখ