রবিবার , ১৯ অক্টোবর ২০২৫ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে সাংবাদিকের ওপর হামলা, ফখরুলের দুঃখ প্রকাশ

প্রতিবেদক
editor
অক্টোবর ১৯, ২০২৫ ১১:৩৪ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : বিএনপি চেয়ারপাসনের গুলশান কার্যালয়ে দলীয় কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আমার দেশ পত্রিকার সাংবাদিক জাহিদুল ইসলাম আহত হয়েছেন। এ সময় উপস্থিত আরও কয়েকজন সাংবাদিক হেনস্তার শিকার হন।

রোববার (১৯ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে সিলেট বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার চলাকালে এই ঘটনা ঘটে।

ঘটনার পর এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতি গভীর দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, গণমাধ্যম রাজনৈতিক দলের বক্তব্য ও কার্যক্রম জনগণকে অবহিত করে। আজকের ঘটনাটি আকস্মিক এবং ভুল বোঝাবুঝি থেকে সৃষ্টি হয়েছে। আমি আহত সাংবাদিকসহ উপস্থিত সবার কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

বিবৃতিতে আরও জানানো হয়, দলটি সাংবাদিকদের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার সম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ এবং ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আমার দেশ পত্রিকার প্রতিবেদক জাহিদুল ইসলাম বলেন, আমি সকাল থেকে চেয়ারপারসনের কার্যালয়ে অবস্থান করছিলেন। বিকেল সাড়ে চারটার দিকে ভেতরে প্রবেশ করে মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে কথা বলতে গেলে হট্টগোলের সময় কয়েকজন ব্যক্তি তাকে মারধর করেন। আমি ভিডিও করছিলাম। হঠাৎ ৩–৪ জন এসে আমাকে টেনে নিয়ে যায়। তারা আমার মোবাইল ভেঙে ফেলে, প্রেস কার্ড কেড়ে নেয়। আমি জানাই যে ভিডিও করা নিষেধ হলে আমি মুছে ফেলব, কিন্তু কোনো কথা না শুনেই তারা আমাকে মারধর করে কার্যালয়ের বাইরে বের করে দেয়।

এ ঘটনায় ডেইলি স্টার-এর সাংবাদিক সাজ্জাদ, নয়া দিগন্ত-এর অসীম আল ইমরান এবং জাগো নিউজ-এর খালিদ হোসেনও হেনস্তার শিকার হন।

বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল বলেন, ঘটনাটি দুঃখজনক। আমরা ইতোমধ্যে বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি, দায়ীদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি।

মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ঘটনাটি দুঃখজনক। আমি বিষয়টি শীর্ষ মহলকে জানিয়েছি।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

শেরপুরে বাসচাপায় অটোরিকশার ৬ জন নিহত

নিরাপত্তার দায়িত্বে থাকাদের অবহেলা পেলে ব্যবস্থা : র‌্যাব ডিজি

ভোটকেন্দ্র থেকে বেরিয়ে যা বলেছিলেন নুসরাত

সচিবদের সঙ্গে প্রথম বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা

জনগণের রায়ে বাংলাদেশকে গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্রে গড়ে তুলবো: তারেক রহমান

জনগণের সমস্যা সমাধানে রাজনীতিবিদদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: তারেক রহমান

G.O.A.T এবং ছাগলের পার্থক্যটা বুঝুন— নেটিজেনদের তোপে শুভশ্রী

রাকসু নির্বাচন ঘিরে চলছে জমজমাট প্রচারণা

দেশের সংকট উত্তরণে সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্বের বিকল্প নেই: অধ্যাপক মুজিবুর

আজ বিকেএসপি ও বিসিবি পরিদর্শন করবেন আসিফ মাহমুদ