শুক্রবার , ২৮ মার্চ ২০২৫ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

রাজশাহীতে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবী যুবদল নেতার

প্রতিবেদক
editor
মার্চ ২৮, ২০২৫ ১১:২৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর বাগমারা উপজেলায় পুকুর খননকে কেন্দ্র করে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন রাজশাহী জেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম টুটুল। শুক্রবার বিকেলে নগরীর একটি রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে লিখিত বক্তব্যে রেজাউল করিম টুটুল বলেন, রাজশাহীর বাগমারা উপজেলায় পুকুর খননের ঘটনায় আমাকে আসামি করে আদালতে মামলা হয়েছে। অথচ এই ঘটনার সাথে আমার নুন্যতম কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। এই মামলার বাদিকেও আমি চিনি না। আমার বিশ্বাস উনিও আমাকে চেনেন না।

আমি ছাড়াও এই মামলায় যাদের আসামি করা হয়েছে তাদের অনেককেই আমিও চিনি না। তিনি বলেন, এই ঘটনায় যারা জড়িত আমি তাদের সঠিক বিচার চাই। আমার দলের যদি কেউ এর সাথে জড়িত থাকে তার বিরুদ্ধেও সাংগঠনিক ব্যাবস্থা নেওয়া হবে। আমাকে পরিকল্পিতভাবে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।

তিনি আরো বলেন, আমি বাগমারার সন্তান। ফলে স্থানীয় রাজনীতির সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক। রাজশাহী-৪ বাগমারা আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি বিএনপি থেকে মনোনয়ন চাইবো। সেই লক্ষে দীর্ঘদিন ধরে এলাকার গণমানুষের কল্যানে কাজ করে যাচ্ছি। আমার রাজনৈতিক প্রতিপক্ষ আমার জনপ্রিয়তাকে নষ্ট করতে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এই ঘটনায় আমি সম্পূর্নভাবে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার।

এ বিষয়ে বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুবুর রহমান গণমাধ্যমকে বলেন, আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি।
মামলার বাদির ছেলে রাশেদ খান মিলন জানান, পুকুর খনন হয়েছে রাতের আধারে। আমরা তাকে (টুটুল) সেখানে দেখিনি। তবে আমাদেরকে যারা হুমকি দিয়েছে তারা তার নাম বলেছে।

সর্বশেষ - অন্যান্য