শনিবার , ৮ মার্চ ২০২৫ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

অভিষেক-ঐশ্বরিয়ার বিচ্ছেদ ঠেকাতে সিনেমা না দেখার পরামর্শ দেন কাজল!

প্রতিবেদক
editor
মার্চ ৮, ২০২৫ ১২:৪৬ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : বেশ কিছুদিন ধরেই ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনের বৈবাহিক জীবনের সমীকরণ নিয়ে নানা জল্পনা চলছে। বিচ্ছেদের গুঞ্জন ঘিরে ইন্টারনেটে বহু ভাইরাল ভিডিও ও ছবি যেন সেই জল্পনাকে আরও উসকে দিচ্ছে। আবার এই জুটিকে একাধিকবার একসঙ্গে দেখা গেছে বিভিন্ন অনুষ্ঠানে। বিভিন্ন আড্ডায় তাদের সুসম্পর্কের ছবিও সামনে এসেছে।

তা সত্ত্বেও তাদের ব্যক্তিগত জীবনের প্রকৃত সমীকরণ নিয়ে কৌতূহলের শেষ নেই। এমনই এক সময় এক সাক্ষাৎকারে জনপ্রিয় পরিচালক করণ জোহর কাজলকে প্রশ্ন করেন, ঐশ্বরিয়া ও অভিষেকের বৈবাহিক জীবন টিকিয়ে রাখার জন্য কী পরামর্শ দেবেন তিনি? বিন্দুমাত্র সময় নষ্ট না করে কাজল রসিকতা করে বলেন, ‘কাভি আলবিদা না ক্যাহেনা’ ছবিটি যেন তারা না দেখেন!

শাহরুখ খান ও অভিষেক বচ্চন অভিনীত এই ছবিটি মুক্তির পর বেশ আলোড়ন তুলেছিল। করণ জোহরের পরিচালনায় এই ছবির সাহসী গল্প নিয়ে তখন নানা বিতর্ক ও প্রশংসা চলেছিল। এদিকে, ঐশ্বরিয়া ও অভিষেকের সম্পর্ক ভাঙনের খবর ঘিরে যতই গুঞ্জন ছড়াক না কেন, এ বিষয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি দু’জনের কেউই।

ফলে বচ্চন পরিবারের অন্দরমহলের প্রকৃত পরিস্থিতি এখনও রহস্যই ঢাকা। তবে ইদানীং তারকা দম্পতিকে একসঙ্গে সময় কাটাতে দেখা যাচ্ছে। কখনও তারা একসঙ্গে তাদের মেয়ে আরাধ্যার স্কুলের অনুষ্ঠানে যাচ্ছেন, আবার কখনও পার্টিতে। ফলে গুজব যতই ছড়াক, তাদের সম্পর্ক যে একেবারে ফিকে হয়ে যায়নি, এমনটা বলাই যায়।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত