শনিবার , ৪ মে ২০২৪ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

বাংলাদেশে পেঁয়াজ রফতানি নিষেধাজ্ঞা প্রত্যাহার করল ভারত

প্রতিবেদক
editor
মে ৪, ২০২৪ ৮:৫৬ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : বাংলাদেশে পেঁয়াজ রফতানি নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ভারত। ভারতের বৈদেশিক বাণিজ্য শাখা এ সংক্রান্ত একটি নোটিফিকেশন আজ শনিবার (৪ মে) জারি করেছে। এতে প্রতি টন পেঁয়াজের রফতানি মূল্য ধরা হয়েছে ৫৫০ মার্কিন ডলার।

এদিকে ভারত সরকার পেঁয়াজ রফতানি নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়ায় পেঁয়াজ আমদানিতে আবারো প্রস্তুতি নিতে শুরু করেছে হিলি স্থলবন্দরের আমদানিকারকরা। আগামী দুই-এক দিনের মধ্যে আইপি বা ইম্পোর্ট পারমিট প্রাপ্তি সাপেক্ষে ঋণপত্র খোলা শুরু হবে বলে জানান বন্দরের ব্যবসায়ীরা। তারা মনে করেন, ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হলে দেশের বাজারে পেঁয়াজের দাম কমে আসবে।

সবশেষ গত ৭ ডিসেম্বর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি হয়েছিল। এরপর গত ৮ ডিসেম্বর থেকে সঙ্কটের অজুহাতে বাংলাদেশে পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয় ভারতের বৈদেশিক বাণিজ্য শাখা।

সর্বশেষ - অন্যান্য