বৃহস্পতিবার , ১৯ জুন ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

এবার নিউইয়র্কে বিক্ষোভ

প্রতিবেদক
editor
জুন ১৯, ২০২৫ ১১:১৬ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক : ইরানে ইসরায়েলের হামলার প্রতিবাদ ও যুক্তরাষ্ট্রের জড়িত না হওয়ার দাবিতে এবার নিউইয়র্কে বিক্ষোভ হয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও কার্যালয় হোয়াইট হাউজের সামনে যুদ্ধবিরোধী বিক্ষোভ হয়েছে।

সামাজিক মাধ্যম এক্সে বিক্ষোভকারীরা তাদের বিক্ষোভের ভিডিও পোস্ট করছেন। ভিডিওতে দেখা গেছে, শত শত মানুষ ম্যানহাটনে মিছিল করেছে। তারা ইরানে হামলার হুমকি ও গাজায় ইসরায়েলের যুদ্ধের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের নিন্দা জানান।

তাদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘ইরানে নাক গলিও না’, ‘গণহত্যায় অর্থায়ন বন্ধ কর।’ এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার নেতৃত্বাধীন প্রশাসনের প্রতি বিক্ষোভকারীরা দাবি জানিয়ে বলেন— এ সংঘাতে কোনোভাবেই যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়া চলবে না।

এছাড়া ইরানে ইসরায়েলের বোমাবর্ষণের নিন্দা এবং ইসরায়েলকে কোটি কোটি ডলারের সামরিক সহায়তা দেওয়া বন্ধ করারও দাবি জানান তারা।

সূত্র : আলজাজিরা

সর্বশেষ - অন্যান্য