বৃহস্পতিবার , ১৭ এপ্রিল ২০২৫ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

বাবার রূপের বর্ণনা দিতে গিয়ে বেফাঁস মন্তব্য, বিতর্কের মুখে ঊর্বশী

প্রতিবেদক
editor
এপ্রিল ১৭, ২০২৫ ১:১২ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : আরও একবার বিতর্কে জড়ালেন ঊর্বশী রাউতেলা। এবার নিজের বাবার সৌন্দর্যের বর্ণনা দিতে গিয়ে সমালোচনার শিকার হলেন অভিনেত্রী। যেন রে রে করে অভিনেত্রীর দিকে বাক্যবাণ ছুঁড়ছেন নেটিজেনরা। সম্প্রতি বাবার রুপের বর্ণনা দিতে গিয়ে ঊর্বশী বলেন, ‘উত্তরাখণ্ডের মানুষ এমনিতেই লম্বা, ফর্সা এবং সুন্দর। আমার বাবাকেই দেখুন। তার উচ্চতা ৬ ফুট ৩ ইঞ্চি। ফর্সা, সুন্দর ও লম্বা। একেবারে সুপার মডেলের মতো।’

এরপর দাদু বৈজয়ন্তীমালার তুলনা করে অভিনেত্রী বলেন, ‘আমার দাদু বৈজয়ন্তীমালার থেকে কম সুন্দর নয়। তার বয়স এখন ৯০ বছর। এখনও মুখের ত্বক টানটান। আসলে জিনের উপরে অনেক কিছু নির্ভর করে।’ এখানেই শেষ নয়, আরও মন্তব্য করেছেন ঊর্বশী। তিনি বলেন, ‘আপনি আমার যা দেখছেন সবটাই স্বাভাবিক। এর মধ্যে কৃত্রিম কিছু নেই। আমি তো উত্তরাখণ্ডের মানুষ। জন্মের পর থেকেই এখানকার মানুষ সুন্দর। তাই কৃত্রিমভাবে কোনও কিছু দরকার পড়ে না।’

অভিনেত্রীর এই মন্তব্যে ক্ষুব্ধ নেটিজেনরা। তাদের প্রশ্ন, সবসময় নিজেকে সকলের থেকে বড় হিসেবে প্রমাণ করার প্রবণতা দূর হওয়া প্রয়োজন ঊর্বশীর। তারই ধারাবাহিকতায় এবার বাবা ও নিজ পরিবারের মানুষকে নিয়েও অহংকার দেখাতে পিছু হাটলেন না তিনি। তবে এসবে ঊর্বশীর যেন কিছু যায় আসে না। তাই হয়তো পাল্টা কোনও প্রতিক্রিয়া জানাননি অভিনেত্রী। সুন্দরী প্রতিযোগিতা থেকে সোজা বলিউড পা রাখেন ঊর্বশী রাউতেলা। বেশ কয়েকটি সিনেমা ও সিরিজেও দেখা গেছে তাকে। সম্প্রতি মিস ইউনিভার্সের বিচারকও হয়েছিলেন এই অভিনেত্রী।

সর্বশেষ - অন্যান্য