বৃহস্পতিবার , ১ আগস্ট ২০২৪ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

স্থায়ী কমিটির বৈঠক: মাঠে থাকবে বিএনপি

প্রতিবেদক
editor
আগস্ট ১, ২০২৪ ১২:৩৬ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: কোটা সংস্কার আন্দোলনে ব্যাপক ধরপাকড়ের মধ্যেও মাঠে সক্রিয় থাকার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। গ্রেফতার এড়াতে আপাতত দলীয় ব্যানারে কর্মসূচি পালন করবে না দলটি। তবে দল সমর্থক বুদ্ধিজীবী, পেশাজীবী সংগঠন এবং যুগপৎ আন্দোলনে যুক্ত শরিক দলগুলোর কর্মসূচিতে দলের নেতাকর্মীরা অংশ নেন।

গতকাল বুধবার বিকেলে বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে। কোটা সংস্কার আন্দোলনের পর এটিই দলটির প্রথম বৈঠক। এতে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা হলে বিএনপি আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানোর সিদ্ধান্ত হয়।

বৈঠক সূত্র জানায়, স্থায়ী কমিটির নেতারা সংক্ষিপ্তভাবে কোটা সংস্কার আন্দোলনের বিষয়টি মূল্যায়ন করেন। গ্রেফতার ও আত্মগোপনে থাকায় কমিটির সব সদস্য এতে উপস্থিত ছিলেন না। বৈঠক সূত্র জানায়, আত্মগোপনে থাকা নেতাকর্মীদের একে অপরের সাথে বিচ্ছিন্ন আছেন। এখন তাদের সাথে যোগাযোগ করে মাঠে নামানোটাই বড় চ্যালেঞ্জ। নেতাকর্মীদের মাঠে নামানোর ওপর গুরুত্ব দিচ্ছেন দলের নীতিনির্ধারকরা।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থায়ী কমিটির একজন সদস্য বলেন, কারফিউ একটা সময় সরকারকে প্রত্যাহার করতে হবে। পুলিশের ধরপাকড়ও বন্ধ হবে। তখন বিএনপি দলীয় ব্যানারে কর্মসূচিতে নামবে। আপাতত ভিন্ন ব্যানারে মাঠে থাকবে। তা ছাড়া শরিক দলগুলোর সাথে আলোচনা হচ্ছে। তারাও কর্মসূচি ঘোষণা করবে। তাদের কর্মসূচিতে বিএনপি নেতাকর্মীরা অংশ নেবেন। বৈঠকে জামায়াত নিষিদ্ধ হওয়ার বিষয়টিও আলোচনা ওঠে। নিষিদ্ধের পর বিএনপির কী ধরনের প্রতিক্রিয়া দেয়া উচিত সে বিষয়ে কমিটির সদস্যরা পরামর্শ দেন।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ বলিউড তারকাদের

আফগানিস্তানে ভূমিকম্পে নিহত ৭

অস্ট্রেলিয়ার কাছে অসহায় আত্মসমর্পণ পাকিস্তানের

আজ শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি, নিরাপত্তার চাদরে পাকিস্তানের ৩ শহর

চার দিনব্যাপী জাতীয় কংগ্রেস আয়োজন করছে সিপিবি

ভোটকেন্দ্র থেকে বেরিয়ে যা বলেছিলেন নুসরাত

সংসদ নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠিত হবে : প্রধান উপদেষ্টা

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বৈঠকে বিএনপি মহাসচিব

ব্যাটে-বলে ব্যর্থ সাকিব, বিশাল ব্যবধানে হারলো দল

টেক্সাসে আকস্মিক বন্যায় ২৮ শিশুসহ মৃটেক্সাসে আকস্মিক বন্যায় ২৮ শিশুসহ মৃত্যু বেড়ে ৮২, এখনো নিখোঁজ অনেকেত্যু বেড়ে ৮২, এখনো নিখোঁজ অনেকে