মঙ্গলবার , ১৮ নভেম্বর ২০২৫ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

তুচ্ছ ঘটনায় রাজশাহী সিটি কলেজে ছাত্রদল-শিবির হাতাহাতি, আহত ৪

প্রতিবেদক
editor
নভেম্বর ১৮, ২০২৫ ১১:১৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : তুচ্ছ ঘটনার জেরে রাজশাহী সরকারি সিটি কলেজে ছাত্রদল ও ছাত্রশিবির নেতা-কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। অপ্রীতিকর ঘটনা এড়াতে বিকেলে কলেজ কর্তৃপক্ষ বহিরাগত ব্যক্তিদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ইসলামী ছাত্রশিবিরের কয়েকজন নেতাকর্মী কলেজে প্রবেশ করছিলেন। তখন ছাত্রদলের নেতা-কর্মীরা তাদের পরিচয়পত্র দেখতে চান। এসময় দুই পক্ষের তর্কবিতর্কের একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হাতাহাতির ঘটনায় উভয় পক্ষের দুজন করে চারজন আহত হন।

জানতে চাইলে রাজশাহী সিটি কলেজ ছাত্রশিবিরের সভাপতি শাহিন রেজা বলেন, তারা কলেজে নবীনবরণ অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছেন। এ জন্য তারা অধ্যক্ষের কাছে অনুমতি নিতে যান। তখন তাদের পরিচয়পত্র দেখতে চান ছাত্রদলের নেতা-কর্মীরা।

এসময় বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে তাদের দুজনকে মারধর করা হয়েছে। সিটি কলেজ ছাত্রদলের সদস্যসচিব এমদাদুল হক লিমন গণমাধ্যমকে বলেন, ‘শিবিরের নেতাকর্মীরা বহিরাগতদের নিয়ে এসে আমাদের কর্মীদের নির্যাতন করেছে। সিটি কলেজে তারা অরাজকতা করতে চাচ্ছে।’

বিকেল পর্যন্ত কলেজের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন দেখা গেছে। বিষয়টি নিয়ে কথা বলতে নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদকে ফোন করা হলেও তিনি ধরেননি। ফলে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

এদিকে বিকেলে কলেজের অধ্যক্ষের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে সব শিক্ষার্থীকে পরিচয়পত্র সঙ্গে রাখতে বলা হয়েছে। পরিচয়পত্র ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

নেসকোর নবনিযুক্ত এমডি মশিউর রহমানকে ফুলেল শুভেচ্ছা

রাজশাহী নিউ গভ: ডিগ্রী কলেজ : দাফরিক বিজ্ঞপ্তিতে ‘শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা সম্বলিত লোগো ব্যবহার

লন্ডন ক্লিনিকে খালেদা জিয়া

শুধুমাত্র মিছিল মিটিং করার জন্য জাতীয়তাবাদীর নাম ব্যবহার নয় : রিজভী

ধর্ষক নামের সব নিকৃষ্ট প্রাণীর শাস্তি দাবি জামায়াত আমিরের

‘রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার-২০২১’ পেয়েছে ৬ শ্রেণির ২০ শিল্প প্রতিষ্ঠান

আমার ছেলেও তার বাবাকে পছন্দ করে না : মারিয়া মিম

ঘোষণাপত্র পাঠ শেষে নেতাদের সঙ্গে বুক মেলালেন প্রধান উপদেষ্টা

চট্টগ্রামে সংখ্যালঘু নির্যাতনরোধে হিন্দু জাগরণ মঞ্চের সমাবেশ

সবাই মিলে নতুন বাংলাদেশ গড়তে চাই: জামায়াত আমির