মঙ্গলবার , ৯ ডিসেম্বর ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

এবার ভিন্ন অপুকে দেখতে চলেছে দর্শকরা

প্রতিবেদক
editor
ডিসেম্বর ৯, ২০২৫ ১২:০৭ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : চিত্রনায়িকা অপু বিশ্বাস আসছেন নতুন রূপে, নতুন ঝলকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, এবার দর্শকরা দেখবেন এক ‘ভিন্ন অপু বিশ্বাস’-কে। তিনি নিশ্চিত, বিগত দিনের কাজের তুলনায় এই পরিবর্তন দর্শকদের মুগ্ধ করবে।

অপু বিশ্বাস বলেন, ‘এবার এক ভিন্ন অপু বিশ্বাসকে দেখতে চলেছে দর্শকরা, আমি শিওর যে একটা পরিবর্তন তারা দেখতে পাবেন। বিগত দিনে অনেক সিনেমার ক্ষেত্রে হয়তোবা একজন আর্টিস্ট সব সময় ভালোটা উপস্থাপন করে। কিন্তু আজকের আমার এই ভিন্ন অপু বিশ্বাসকে দেখতে পাবেন।’

এই পরিবর্তনের পেছনের কথা বলতে গিয়ে অপু জানান, ‘জিমে সময় দিচ্ছি, এ বিষয়টা দর্শকদের চোখে পড়েছে। আর কতটা নতুনভাবে আসব, সেটা সিনেমা শেষ করে হলে গেলেই দর্শক বুঝতে পারবেন। আসলে আমি এই ‘দুর্বার’ সিনেমা নিয়ে এটুকু বলতে চাই, আসলেই একদম নতুন অপু বিশ্বাসকে দেখতে পাবে সবাই।’

নিজের বর্তমান টিমের প্রশংসা করে এই অভিনেত্রী বলেন, ‘আমি শুরু থেকেই বলব, আমি একজন লাকি আর্টিস্ট। এইবারের যে টিমটা আমি পেয়েছি, লাইক টিম পাইনি, একটা পরিবার পেয়েছি।’

প্রসঙ্গত, অপু বিশ্বাস ‘কোটি টাকার কাবিন’ দিয়ে ২০০৬ সালের পরিচিত পান। এর আগে ‘কাল সকালে’ সিনেমায় পার্শ্ব চরিত্র দিয়ে ক্যারিয়ার শুরু হয় তার। সিনেমাটি পরিচালনা করেন আমজাদ হোসেন। এরপর শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে নিয়মিত হোন অপু বিশ্বাস।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

ইকুয়েডরে কারাগারে ভয়াবহ সংঘর্ষে নিহত ১৫ বন্দি

যুক্তরাজ্য সফর : তৃতীয় দিনে একাধিক কর্মসূচিতে অংশ নেবেন প্রধান উপদেষ্টা

আবারও শাকিবের সঙ্গে মিষ্টি জান্নাতের ছবি, বারবার কেন— উঠেছে প্রশ্ন

ফেব্রুয়ারির মধ্যেই বই পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা : শিক্ষা উপদেষ্টা

বাহরাইনের প্যাসিফিক অ্যাফেয়ার্স প্রধানের সঙ্গে রাষ্ট্রদূতের বৈঠক

শান্তি বজায় থাকুক : জিৎ

প্রধান উপদেষ্টার কাছে স্বাস্থ্য সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর

কিয়ার স্টারমারের সঙ্গে দেখা না হওয়া প্রসঙ্গে বিবিসিকে যা বললেন ড. ইউনূস

কোচ নাকি ক্লাব মালিক, অবসরের পর কোনটি করবেন মেসি?