মঙ্গলবার , ১৮ মার্চ ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

বাহরাইনের প্যাসিফিক অ্যাফেয়ার্স প্রধানের সঙ্গে রাষ্ট্রদূতের বৈঠক

প্রতিবেদক
editor
মার্চ ১৮, ২০২৫ ১:৪৪ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়ান অ্যান্ড প্যাসিফিক অ্যাফেয়ার্সের প্রধান মুনিরা নোফাল আল দোসেরির সঙ্গে বৈঠক করেছেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার। স্থানীয় সময় সোমবার (১৭ মার্চ) বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়ান অ্যান্ড প্যাসিফিক অ্যাফেয়ার্সের প্রধানের দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

মানামার বাংলাদেশ দূতাবাস জানায়, বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়ান অ্যান্ড প্যাসিফিক অ্যাফেয়ার্সের প্রধানের সঙ্গে রাষ্ট্রদূত রইস হাসান সরোয়ারের বৈঠকে বাংলাদেশ ও বাহরাইনের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক, অর্থনৈতিক উন্নয়নসহ প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সুযোগ-সুবিধার বিষয় নিয়ে আলোচনা হয়।

সর্বশেষ - অন্যান্য