বৃহস্পতিবার , ১৬ মে ২০২৪ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

জরায়ুতে টিউমারের! হাসপাতালে ভর্তি রাখি সবন্ত

প্রতিবেদক
editor
মে ১৬, ২০২৪ ১:৫৭ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: বিতর্কের আর এক নাম রাখি সবন্ত। সম্প্রতি রাখির একটি ছবি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে। ছবিতে দেখা যাচ্ছে, হাসপাতালের বিছানায় শুয়ে আছেন রাখি। জল্পনা চলছিল, কী হয়েছে রাখির। প্রথমে শোনা যাচ্ছিল, হৃদ্‌যন্ত্রে সমস্যা দেখা দিয়েছে তাঁর। কিন্তু এ বার জানা যাচ্ছে, রাখির জরায়ুতে টিউমারের খোঁজ মিলেছে। রাখির প্রাক্তন স্বামী রিতেশ সিংহ এই খবর প্রকাশ্যে এনেছেন।

বুকে ও পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন রাখি। একাধিক পরীক্ষা করার পরে চিকিৎসকেরা জানিয়েছেন, রাখির জরায়ুতে রয়েছে টিউমার। টিউমারের খোঁজ মেলার পরে, রাখি ক্যানসারে আক্রান্ত হতে পারেন বলেও মনে করা হচ্ছে। তবে পরীক্ষার রিপোর্ট এলে সেই বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

রাখির অসুস্থতার পর তাঁর সঙ্গে রয়েছেন প্রাক্তন স্বামী রিতেশ। রাখির জন্য তাঁর অনুরাগীদের প্রার্থনাও করতে বলেছেন তিনি। সংবাদমাধ্যমকে রিতেশ বলেছেন, ‘‘বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন রাখি। ওর জরায়ুতে টিউমারের খোঁজ মিলেছে। ওর পেটে ব্যথা হচ্ছিল। চিকিৎসকেরা ক্যানসারের আশঙ্কা করছেন। পরীক্ষা হচ্ছে। চিকিৎসকেরা হয়তো অস্ত্রোপচার করবেন। তবে তার আগে তাঁরা দেখে নিতে চান, ক্যানসারই হয়েছে কি না।’’

রাখি বলিউডে ‘ড্রামা কুইন’ নামে পরিচিত। নানা ভাবে প্রচারের আলোয় থাকা রাখির এক প্রকারের অভ্যাস। তাই তাঁর অসুস্থতাকেও অনেকেই প্রচারের আলোয় থাকার কৌশল মনে করছেন। রিতেশ এই বিষয়ে বলছেন, ‘‘এটা কোনও মজার বিষয় নয়। রাখির ভাবমূর্তিটাই এমন যে, সবাই ভাবে ও মজা করছে। ওর অবস্থা এ বার সত্যিই সঙ্কটজনক। ওর অবস্থা হয়েছে, ‘রাখাল ছেলে’র গল্পের মতো। ও এখন সত্যিই অসুস্থ। কিন্তু কিছু মানুষ সেটা বিশ্বাস করতে চাইছেন না। তাঁরা ভাবছেন, ও আবার কোনও বিতর্ক তৈরি করতে চাইছে। যাঁরা সত্যিই রাখিকে জানেন, তাঁরা ওর সুস্থতার জন্য প্রার্থনা করবেন, আশা রাখি।’’

সর্বশেষ - অন্যান্য