বৃহস্পতিবার , ১৪ আগস্ট ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

সাতকানিয়ায় ২ অসহায় শিশুকে চিকিৎসা সহায়তা দিলেন তারেক রহমান

প্রতিবেদক
editor
আগস্ট ১৪, ২০২৫ ১:২৬ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় অসহায় ও দুস্থ পরিবারের দুই শিশুর চিকিৎসা সহায়তা এবং একটি অটোরিকশা দিয়েছে ‘আমরা বিএনপি পরিবার’। বুধবার (১৩ আগস্ট) বিকেলে উপজেলার কালিয়াইশ গ্রামে জাফর আহমেদ চৌধুরী সড়ক এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’র প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

‘আমরা বিএনপি পরিবার’র আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, আমরা বিএনপি পরিবার’র উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আবুল কাশেম, সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন ও জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি।

আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির লায়ন হেলাল উদ্দিন, মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, রাজীব জাফর চৌধুরী, মুজিবুর রহমান, নূরুল আনোয়ার মিঠু, মোহাম্মদ আমিনুল ইসলাম, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম-আহবায়ক ফখরুল ইসলাম শাহীন, উত্তর সাতকানিয়া উপজেলা বিএনপি’র আবুল হোসেন, আমির হুসেইন মিষ্টি, জসিম ইলিয়াস বাবুল, হাফেজ বেলাল, নুরুল কবির নাসির, যুবদল নেতা আজম আলমগীর সবুর, সায়েম সোলাইমান বাবুল, শ্রমিকদল নেতা টায়ুব নবীন, ছাত্রদল নেতা আদনান ওমর ফারুক, আনিস রাকিব, ফখরুল ইসলাম শাহীন ও আরিয়ান ইসলাম প্রমুখ।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’র প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায়, চন্দনাইশ হাশিমপুরের যুবদল নেতা মরহুম মোহাম্মদ ইউসুফের পরিবারকে একটি অটোরিকশা দেওয়া হয়।

দুস্থ পরিবারের তিন বছর বয়সী শিশু মোহাম্মদ রাহান (হার্টে ছিদ্র) এবং ১১ বছর বয়সী শিশু মোহাম্মদ আরাফাতকে (থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত) চিকিৎসা সহায়তা দেওয়া হয়। এছাড়া চব্বিশের গণঅভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধা আজিজ নূরকে চিকিৎসা সহায়তা দেওয়া হয়।

সর্বশেষ - অন্যান্য