শুক্রবার , ২১ ফেব্রুয়ারি ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

মালয়েশিয়ার বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো ৪৫ বাংলাদেশিকে

প্রতিবেদক
editor
ফেব্রুয়ারি ২১, ২০২৫ ৩:০২ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে আটক ৪৫ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। দেশটির স্থানীয় সময় গত বুধবার তাদের দেশে পাঠানো হয়।

এর আগে কুয়ালালামপুর বিমানবন্দরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করায় ৬৮ বিদেশিকে আটক করে মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস)। এদের মধ্যে ৪৫ জনই বাংলাদেশি।

এক বিবৃতিতে একেপিএস জানায়, আটক ব্যক্তিরা পর্যটক হিসেবে প্রবেশের দাবি করলেও তারা ইমিগ্রেশন কাউন্টারের দিকে এগোননি। বরং বিমানবন্দরের খাবারের দোকান ও অন্যান্য জায়গায় ঘোরাফেরা করছিলেন এবং বিশেষ কারো জন্য অপেক্ষা করছিলেন বলে সন্দেহ করা হয়।

পরে ১৬ জন পাকিস্তানি, ৪৫ জন বাংলাদেশি ও সাতজন ভারতীয় নাগরিককে কেএলআইএ ইমিগ্রেশন অপারেশন অফিসে নিয়ে যাওয়া হয়। কাগজপত্র যাচাইবাছাই শেষে তাদের আনুষ্ঠানিকভাবে মালয়েশিয়ায় প্রবেশের অনুমতি না দিয়ে নোটিশ টু লিভ (এনটিএল) দেওয়া হয়।

সংস্থাটি আরও জানায়, গত ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত ২৪ ঘণ্টার ব্যবধানে সর্বোচ্চ সংখ্যক এনটিএল রেকর্ড করা হয়। ১ জানুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যে কেএলআইএরের নজরদারি দল দুই হাজার ৬৫৪ বিদেশিকে পরীক্ষা করেছে, যার মধ্যে ৯০০ জন প্রকৃত পর্যটক না হওয়ায় তাদের প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

খোঁজ মিলেছে অভিনেত্রী হিমির নানার

রাজশাহীতে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ে পিআইবির প্রশিক্ষণ কর্মশালা শুরু

সেন্টমার্টিন ইস্যুতে সরকারের নীরবতা দাসসুলভ মনোভাবের বহিঃপ্রকাশ : মির্জা ফখরুল

স্মারকলিপি নিয়ে যমুনায় ইসলামি দলগুলোর ৯ সদস্যের প্রতিনিধিদল

ছবিতে বিভিন্ন সময় অন্য দেশের নেতাদের সাথে খালেদা জিয়া

বঙ্গবন্ধু সেতুতে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত ৩

পাঞ্জাবকে ফাইনালে তুলে যা বললেন আইয়ার

বাঘায় জাল সনদে বিদ্যালয়ের সভাপতি হয়ে ধরা পড়লেন বিএনপি নেতা

মোস্তফা মোহসীন ছিলেন গণতন্ত্রে অটল বিশ্বাসী একজন মানুষ : ফখরুল

বিজয় দিবসে মোদির পোস্টের প্রতিক্রিয়ায় যা বললেন : তৌহিদ হোসেন