মঙ্গলবার , ১৭ ডিসেম্বর ২০২৪ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

বিজয় দিবসে মোদির পোস্টের প্রতিক্রিয়ায় যা বললেন : তৌহিদ হোসেন

প্রতিবেদক
editor
ডিসেম্বর ১৭, ২০২৪ ১১:১১ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : বাংলাদেশের বিজয় দিবসের দিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিতর্কিত ফেসবুক পোস্টের বিষয়ে স্পষ্ট কোনো জবাব দেননি অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, উনি (মোদি) তার মতো করে একটা জিনিস বলেছেন। আমরা আমাদের মতো করে বলব।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতের প্রধানমন্ত্রীর মন্তব্যের প্রতিক্রিয়ায় এ কথা বলেন উপদেষ্টা। তৌহিদ হোসেন বলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আমাকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। উনি (মোদি) তার মতো করে একটা জিনিস বলেছেন। আমরা আমাদের মতো করে বলব।

সোমবার (১৬ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট দেন নরেন্দ্র মোদি। এতে তিনি লিখেছেন, ‘আজ, বিজয় দিবসে, ১৯৭১ সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রাখা সাহসী সেনাদের সাহস ও আত্মত্যাগকে আমরা সম্মান জানাই।

তাদের নিঃস্বার্থ আত্মোৎসর্গ ও অটল সংকল্প আমাদের জাতিকে রক্ষা করেছে এবং আমাদের গৌরব এনে দিয়েছে। এই দিনটি তাদের অসাধারণ বীরত্ব ও অদম্য চেতনার প্রতি শ্রদ্ধাঞ্জলি। তাদের আত্মত্যাগ চিরকাল প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আমাদের জাতির ইতিহাসে গভীরভাবে গেঁথে থাকবে।’

পোস্টটিতে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধকে সম্পূর্ণরূপে এড়িয়ে গিয়ে একাত্তরের বিজয়কে কেবল ‘ভারতের ঐতিহাসিক বিজয়’ বলা হয়েছে। যা বাংলাদেশের বেশিরভাগ মানুষকে আহত করেছে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

“আত্মনিয়ন্ত্রণ চর্চায় আত্মশুদ্ধির প্রারম্ভিকতা ও প্রজন্মের নগদ প্রাপ্তিতে রমজানের ভূমিকা” শীর্ষক সেমিনার

অস্ট্রেলিয়ার কাছে অসহায় আত্মসমর্পণ পাকিস্তানের

নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারকে সহনীয় চাপে রাখবে বিএনপি

ব্যক্তিগত বিমানে দেশ ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট আসাদ

বৈরুতে জাতিসংঘ শান্তিরক্ষীর ওপর হামলা, বাংলাদেশসহ ৪০ দেশের নিন্দা

জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন ওমর আব্দুল্লাহ

১২৭ জনেকে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি জান্নাতের

ছাত্রদের সঙ্গে রাস্তা পরিস্কার করতে চান ইভানা

ট্রাম্পকে সামনে রেখে আ.লীগ রাজনীতিতে ফেরার চেষ্টা করছে : আমীর খসরু

সেন্ট ভিনসেন্টে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বাংলাদেশের ইতিহাস