মঙ্গলবার , ৩০ সেপ্টেম্বর ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

সৃজিতের সঙ্গে বিচ্ছেদ গুঞ্জন, যা বললেন মিথিলা

প্রতিবেদক
editor
সেপ্টেম্বর ৩০, ২০২৫ ১:১১ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। বিশেষ করে, সাবেক স্বামী, গায়ক ও অভিনেতা তাহসান রহমান খান-এর সঙ্গে দীর্ঘ ১১ বছরের দাম্পত্যের ইতি টানার পর থেকেই যেন আলোচনার রাশ আর টানতে পারেননি তিনি।

এরপর ওপার বাংলার গুণী পরিচালক সৃজিত মুখার্জিকে বিয়ে করে নতুন জীবনের সূচনা করলেও, চর্চা যেন কিছুতেই পিছু ছাড়ছে না মিথিলার। একটা সময় এই দম্পতির সুখের সংসার নিয়ে আলোচনা ছিল তুঙ্গে। তবে এখন চিত্রটা পাল্টেছে।

সৃজিতের সঙ্গে মিথিলার এক ছাদের নিচে না থাকা নিয়ে শুরু হয়েছে তুমুল গুঞ্জন। তাদের দাম্পত্য জীবনে কি তাহলে চিড় ধরেছে? এমন প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে দুই বিনোদন পাড়ায়।

সম্প্রতি একটি পডকাস্টে এসে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খোলেন অভিনেত্রী। মিথিলার মন্তব্যগুলো গুঞ্জনের পালে আরও জোর হাওয়া দিয়েছে।

তিনি বলেন, ‘২৪-এর জুলাইয়ের পর থেকে এখন পর্যন্ত আমি (কলকাতা) যাইনি। আমার ভিসা নেই।’ মিথিলার এই মন্তব্যের পরই প্রশ্ন ওঠে, সৃজিতের সঙ্গে তার সম্পর্ক কি সত্যিই তলানিতে?

পডকাস্টের সঞ্চালক সরাসরি জানতে চান, সৃজিত মুখার্জি এখনও তার স্বামী রয়েছেন কিনা। এই প্রশ্নে কিছুটা ধোঁয়াশা তৈরি করে মিথিলা বলেন, ‘এটা তো যারা বলছে তারা বলছে, আমি কিছুই বলবো না।’ তিনি এখন আপনার হাজবেন্ড এমন প্রশ্নের জবাবে এ অভিনেত্রী জানান, হ্যাঁ পাসপোর্টে তার নামটিও রয়েছে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

জলবায়ু অর্থায়ন হতে হবে ন্যায্য, জনগণকেন্দ্রিক ও সক্ষমতা ভিত্তিক : রিজওয়ানা হাসান

ক্ষমতাচ্যুত হলেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী

ইসরায়েলকে ‘ভয়াবহ পরিণতি’র হুঁশিয়ারি সৌদির

সুন্দরবন রক্ষায় কনক্রিট অ্যাকশন প্ল্যান করা হবে : পরিবেশ উপদেষ্টা

বিশ্ব ইজতেমা: দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত শুরু

বরেন্দ্র জাদুঘর–ইংল্যান্ডের ডারহাম বিশ্ববিদ্যালয়ের সমঝোতা, প্রশিক্ষণের দ্বিতীয় ধাপ শুরু

অন্তঃসত্ত্বা অবস্থাতেই লাল গালিচায় হাঁটবেন কিয়ারা

বাংলাদেশ-মালয়েশিয়ার মধ্যে পাঁচ সমঝোতা স্মারক ও তিন নোট বিনিময়

বাংলাদেশ থেকে চিরতরে ফ্যাসিজমের পথ রুদ্ধ করতে হবে : মোয়াজ্জেম হোসেন

আইপিএলের ফাইনাল আজ, কলকাতার মুখোমুখি হায়দরাবাদ