মঙ্গলবার , ৭ জানুয়ারি ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

রাজশাহীতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ২০

প্রতিবেদক
editor
জানুয়ারি ৭, ২০২৫ ১১:০৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) থানা ও ডিবি পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ২০ জনকে গ্রেফতার করা হয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ১ জন, মাদক মামলায় ৩ জন, অন্যান্য অপরাধে ১১ জন এবং ওয়ারেন্টভুক্ত ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেফতারকৃত  মনিরুল ইসলাম মনি (৩৪) রাজশাহী মহানগরীর মতিহার থানার ডাঁশরারী পূর্বপাড়া এলাকার মৃত মহির উদ্দিনের ছেলে। সে রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক বৃত্তি বিষয়ক সম্পাদক। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

সর্বশেষ - অন্যান্য