মঙ্গলবার , ১০ ডিসেম্বর ২০২৪ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

মেয়েকে কোলে দীপিকা

প্রতিবেদক
editor
ডিসেম্বর ১০, ২০২৪ ১:৪৭ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : ভারতের ব্যাঙ্গালুরুতে দিলজিৎ দোসাঞ্জের কনসার্টে ছুটে গিয়েছিলেন বলিউড নায়িকা দীপিকা পাড়ুকোন। মা হওয়ার পর মেয়ে দুয়াকে নিয়ে প্রথমবার মুম্বাইয়ের বাইরে যান সেদিনই। যদিও সেই কনসার্টে মেয়েকে রেখেই গিয়েছিলেন তিনি। এবার ফেরার পথে মেয়ে দুয়াকে সহ দেখা মিলল দিপীকার। সেই মুহূর্ত ছবি শিকারিরা ক্যামেরাবন্দি করতেই ভাইরাল সামাজিক মাধ্যমে।

এর আগে দিলজিতের অনুষ্ঠানে ঢিলেঢালা ডেনিম প্যান্ট ও টিশার্ট পরেছিলেন দীপিকা। এবার মেয়েকে সঙ্গে নিয়ে দিপীকাকে সাধারণ মায়েদের মতোই ঢিলেঢালা পোশাকে দেখা যায়। বলিউডের এই হার্থরব স্টাইলিশ কুইনও যে মাতৃত্বকালীন সময়ে সাধাসিধে, তার প্রমাণ দিলেন; এতে যেন নায়িকার লাবণ্যেও কমতি পড়েনি। এদিন দীপিকার পরনে ছিল লম্বা লাল ম্যাক্সি ড্রেস।

সাধারণ মহিলাদের মতো চেনা সাজেই খোঁপা বাঁধা, শুধু চোখে সানগ্লাসটিই আধুনিকতার ছোঁয়া; দুয়াকে কোলে আগলে নিয়ে মুম্বাই বিমানবন্দর থেকে বেরিয়ে গাড়িতে উঠলেন অভিনেত্রী। তবে কন্যার মুখ কোনোভাবেই দেখতে দিলেন না দীপিকা। মূলত ব্যাঙ্গালুরু থেকেই এদিন মুম্বাই ফিরলেন দীপিকা। চলতি বছরে ফেব্রুয়ারিতে দীপিকা ও রণবীর ঘোষণা করেছিলেন, তাদের সংসারে আসছে নতুন সদস্য। এরপর গত ৭ সেপ্টেম্বর তড়িঘড়ি করে হাসপাতালে ভর্তি হন দীপিকা। এরপর ৮ সেপ্টেম্বর কোলে আসে কন্যাসন্তান- দুয়া পাড়ুকোন সিং।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত