বুধবার , ২৩ এপ্রিল ২০২৫ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

শখ ছিল সিনেমাতে অভিনয় করার, এখন তা নেশায় পরিণত হয়েছে : শাকিব খান

প্রতিবেদক
editor
এপ্রিল ২৩, ২০২৫ ২:০১ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : বাংলাদেশি চলচ্চিত্রের আন্তর্জাতিক অগ্রযাত্রা ও দর্শকপ্রিয়তা নতুন মাত্রা পেয়েছে শাকিব খান প্রযোজিত ও অভিনীত সিনেমা ‘বরবাদ’ এর সাফল্যে। সব শ্রেণির দর্শক এই সিনেমাকে স্বাগত জানিয়েছেন, যা বাংলাদেশি সিনেমার বাজারকে প্রসারিত করার পাশাপাশি বৈশ্বিক অঙ্গনেও ছড়িয়ে দিচ্ছে বাংলা চলচ্চিত্রের জয়গান।

সম্প্রতি শাকিব খান এক সংবাদ সম্মেলনে উল্লেখ করেছেন যে, ‘বরবাদ’ শুধু বাংলাদেশেই নয়, বিদেশেও সাড়া জাগিয়েছে। ইতালির রোম, আমেরিকা, কানাডা, মধ্যপ্রাচ্য, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডসহ বিভিন্ন দেশে সিনেমাটি মুক্তি পেয়েছে। তিনি বলেন, ‘আমি যখন দেখলাম রোমের একটি সিনেমা হলে বাংলাদেশি দর্শকদের উচ্ছ্বাস, তখন নিজের চোখকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল। আমাদের পার্শ্ববর্তী দেশের সিনেমা যেমন হাজারকোটি টাকার মাইলফলক ছুঁয়েছে, আমরাও একদিন সেখানে পৌঁছাব।’

নর্থ আমেরিকায় তার প্রযোজনা প্রতিষ্ঠান SK Films এর মাধ্যমে চলচ্চিত্রটির ডিস্ট্রিবিউশন করা হয়েছে, যেখানে হলিউডের ব্লকবাস্টার সিনেমার পরও ‘বরবাদ’-এর শো সোল্ড আউট হচ্ছে। এমনকি, দর্শকের চাহিদা দেখে হল কর্তৃপক্ষ অতিরিক্ত শো বাড়িয়েছে। শাকিব খানের জন্য চলচ্চিত্র শুধু পেশা নয়, নেশা। তিনি বলেন, ‘আমার শখ ছিল সিনেমাতে অভিনয় করার, এখন তা নেশায় পরিণত হয়েছে। আমি চাই বাংলা সিনেমা বিশ্ব-দরবারে সম্মানের সঙ্গে স্থান পাক।’

সর্বশেষ - অন্যান্য