শুক্রবার , ৩ জানুয়ারি ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

শীতে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড ভেঙে যাওয়ার আশঙ্কা সৌদিতে

প্রতিবেদক
editor
জানুয়ারি ৩, ২০২৫ ১০:০৪ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : মরু আবহাওয়ার দেশ সৌদি আরবে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড হয়েছিল ১৯৯২ সালের শীতকালে। সে বছর জানুয়ারি মাসে দেশটির উত্তরপশ্চিমাঞ্চলীয় শহর হাইলে তাপমাত্রা নেমে গিয়েছিল শূন্য ডিগ্রির নিচে মাইনাস ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে। ওই সপ্তাহের পুরো সময় তাপমাত্রা মাইনাস ৪ দশমিক ৪ ডিগ্রির মধ্যে ওঠানামা করেছে।

গত ডিসেম্বরের ২০ তারিখের পর থেকে এখন পর্যন্ত দেশটির আবহাওয়ার যে পরিস্থিতি, তাতে ৩৩ বছর আগের সেই রেকর্ড ভেঙে যাওয়ার পরিস্থিতি দেখা দিয়েছে। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বিবৃতিতে সৌদির আবহাওয়া দপ্তর ন্যাশনাল সেন্টার ফর মেটেরোলজি (এনসিএম) জানিয়েছে, সামনের দিনগুলোতে দেশটির তাবুক, আল জৌফসহ পুরো উত্তরাঞ্চল এবং উত্তরাঞ্চলীয় সীমান্তে তুষারপাত ঘটবে। এর বাইরে রাজধানী রিয়াদ, মক্কা, মদিনাসহ দেশটির অধিকাংশ এলাকায় তীব্র শৈত্যপ্রবাহের পাশাপাশি ভারী এবং মাঝারি মাত্রার বৃষ্টিপাত হবে।

আসির, জাজান, আল বাহা, মক্কা, রিয়াদ, পূর্বাঞলীয় প্রদেশে ভারী ও মাঝারি বর্ষণের পাশাপাশি ঘণ কুয়াশা ও তুষারপাত ঘটতে পারে বরেও উল্লেখ করা হয়েছে এনসিএমের এক্স বার্তায়। এনসিএমের জ্যেষ্ঠ কর্মকর্তা আকিল আল আকিল আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজকে বলেন, “আমরা ধারণা করছি, আরও অন্তত এক সপ্তাহ আবহাওয়ার এই পরিস্থিতি থাকবে। যদি এই অবস্থা দীর্ঘায়িত হয়, তাহলে সম্ভবত ২০২৫ সালে সম্ভবত সর্বনিম্ন তাপমাত্রার নতুন রেকর্ড দেখতে পাব আমরা।” “বিশেষ করে হাল এবং আল কুরায়াতে বরাবরই বেশি ঠান্ডা পড়ে। যদি সর্বনিম্ম তাপমাত্রার রেকর্ড হয়, তাহলে এ দু’টি স্থানের কোনো একটিতে বা দু’টিতেই এমন ঘটার সম্ভাবনা বেশি।”

সূত্র : গালফ নিউজ

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে সরকার

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

মাউশির ৮২ কর্মচারীর পদোন্নতির বিষয়টি রিভিউ করা হবে : শিক্ষামন্ত্রী

‘ওয়ান স্টপ সার্ভিসে’ খালেদা জিয়ার চিকিৎসার সিদ্ধান্ত

গবেষণা, উদ্ভাবন ও শিল্পের মধ্যে আমাদের সেতুবন্ধন গড় হবে : অর্থ উপদেষ্টা

ভারতে কংগ্রেস নেত্রীকে হত্যার ঘটনায় গ্রেফতার প্রেমিক

সাৰ্ক প্রতিষ্ঠায় শহীদ জিয়ার স্বপ্ন আজও অপূর্ণ, সাংবাদিকদের অগ্রণী হতে হবে

ভারতে পদদলিত হয়ে মৃত ১১৬

চীনকে আরও বৃহত্তর ভূমিকায় চান প্রধান উপদেষ্টা

চাটুকারিতা করলে মিডিয়া বন্ধ করে দেওয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা