মঙ্গলবার , ২ জুলাই ২০২৪ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

ভারতে পদদলিত হয়ে মৃত ১১৬

প্রতিবেদক
editor
জুলাই ২, ২০২৪ ১০:৩৭ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশের হাথরাসে একটি ধর্মীয় অনুষ্ঠানের ভিড়ের মধ্যে পদদলিত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ১১৬ হয়েছে। মৃতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। জানা গেছে, অনুষ্ঠান শেষ হতেই হুড়োহুড়ি শুরু হয়। তখনই দুর্ঘটনা ঘটে। পদদলিত হন অসংখ্য মানুষ। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে স্থানীয় প্রশাসন।

হুড়োহুড়ির মধ্যে অনুষ্ঠানস্থল থেকে বেরোনোর চেষ্টা করেন অনেকে। তখনই পদদলিত হওয়ার ঘটনা ঘটে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, হাথরাসের মুঘলাগড়ি গ্রামে এক স্থানীয় ধর্মগুরুর ‘সৎসঙ্গ’ বা ভক্ত সমাবেশে দুর্ঘটনা ঘটেছে। ঠিক কীভাবে এমনটা ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে।

হাথরসের ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মৃতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে একটি তদন্ত কমিটি ঘঠনের নির্দেশ দিয়েছেন তিনি। ওই কমিটির নেতৃত্ব দেবেন আগ্রা কমিশনারেটের ডিজিপি।

সূত্র: এনডিটিভি

সর্বশেষ - অন্যান্য