বুধবার , ১৫ জানুয়ারি ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

সাবেক রাষ্ট্রপতি হামিদের বিরুদ্ধে মামলা

প্রতিবেদক
editor
জানুয়ারি ১৫, ২০২৫ ১২:৫৯ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : জুলাই ছাত্র আন্দোলনের সময় হামলা ও গুলির অভিযোগে সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল ও ওবায়দুল কাদেরসহ ১২৪ জনের বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।

গতকাল মঙ্গলবার বিকেলে কিশোরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন লতিবাবাদ এলাকার তহমুল ইসলাম (২৭)। মামলায় সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে গণহত্যায় নির্দেশ দেওয়ার অভিযোগ আনা হয়েছে। অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালাস পেলেন খালেদা জিয়াঅরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালাস পেলেন খালেদা জিয়া

জেলা পুলিশ সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৫ আগস্ট থেকে এ পর্যন্ত কিশোরগঞ্জ সদর থানায় মোট ১১টি মামলাসহ জেলায় প্রায় অর্ধশত রাজনৈতিক মামলা হয়েছে। এসব মামলায় প্রায় চার হাজার জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০ হাজারের বেশি লোককে আসামি করা হয়েছে।

তবে এই প্রথম কোনো মামলায় সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদকে আসামি করা হলো৷ মামলায় আবদুল হামিদ তিন নম্বর আসামি। মামলায় আরও ২০০ থেকে ২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মামলার বাদী তহমুল ইসলাম মাজহারুল জানান, তিনি বিএনপির একজন কর্মী। ছাত্র জনতার অভ্যুত্থানে আহতদের তালিকায় তার নাম রয়েছে। আহত অবস্থায় দীর্ঘদিন চিকিৎসা নেওয়ার পর তিনি এখন কিছুটা সুস্থ হওয়ায় মামলা দায়ের করেছেন।

এছাড়া কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানিয়েছেন, ‘মামলাটি তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ অন্যদিকে কিশোরগঞ্জের সরকারি কৌসুলি (পিপি) মো. জালাল উদ্দিন বলেন, সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করায় কোনো আইনি বাধা নেই। যে কেউ চাইলে মামলা করতে পারেন।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

রিজার্ভ চুরিকেও হার মানিয়েছে বেক্সিমকো: সাখাওয়াত হোসেন

উপজেলা নির্বাচনে কেউ প্রভাব খাটালে ব্যবস্থা নেয়া হবে : ইসি রাশেদা

অবসরের ঘোষণা দিলেন কোহলি ও রোহিত

“আত্মনিয়ন্ত্রণ চর্চায় আত্মশুদ্ধির প্রারম্ভিকতা ও প্রজন্মের নগদ প্রাপ্তিতে রমজানের ভূমিকা” শীর্ষক সেমিনার

ফের আলোচনায় সৃজিত-মিথিলা

অহনার বিতর্কিত মন্তব্যে নেটিজেনদের ক্ষোভ

দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে চেয়ারম্যান হলেন যারা

তামিমকে দেখতে হাসপাতালে গেলেন তারেক রহমানের প্রতিনিধি দল

অফিস কার্যক্রম শুরু করলেন তারেক রহমান

জুলাই ঘোষণাপত্র : আওয়ামী শাসনকে ফ্যাসিবাদ আখ্যা, এসেছে আন্তর্জাতিক ষড়যন্ত্রের কথাও