বৃহস্পতিবার , ২০ মার্চ ২০২৫ | ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

“আত্মনিয়ন্ত্রণ চর্চায় আত্মশুদ্ধির প্রারম্ভিকতা ও প্রজন্মের নগদ প্রাপ্তিতে রমজানের ভূমিকা” শীর্ষক সেমিনার

প্রতিবেদক
editor
মার্চ ২০, ২০২৫ ১০:১২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে আত্মনিয়ন্ত্রণ চর্চায় আত্মশুদ্ধির প্রারম্ভিকতা ও প্রজন্মের নগদ প্রাপ্তিতে রমজানের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নগরীর বহরমপুরে ইয়েস ফাউন্ডেশন অডিটোরিয়ামে এ সেমিনার আয়োজন করা হয়।
ইয়েস ফাউন্ডেশন বাংলাদেশ চ্যাপ্টারের কারিগরি সহায়তায় এ আয়োজনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের সভাপতি কৃষিবিদ মনিরুজ্জামান বাবুল।

রোটারিয়ান ডাক্তার ডিএম জহুরুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে আলোচক ছিলেন ব্যারিষ্টার দেওয়ান মামুনুর রশীদ ও সাইকিয়াট্রিস্ট শরীফ ইসলাম। রিয়াজুল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নওহাটা সরকারি স্কুলের শিক্ষক সাবিনা সুলতানা, প্রাইম ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজির এক্সিকিউটিভ ও ইউনিক নার্সিং কোচিংয়ের আলমাস আলী প্রমুখ। বিভিন্ন বয়েসী শতাধিক শিক্ষার্থী এ মোটিভেশান সেমিনারে অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা হিংসা, ঈর্ষা, ঘৃনা, হতাশা এমনকি আত্মহত্যার মতো অসংলগ্ন জীবনাচার থেকে সমাজকে উৎপাদনশীল ও সুনাগরিক হিসেবে গড়ে উঠার পরিবেশ সৃষ্টিতে আত্মনিয়ন্ত্রণ চর্চার নানামুখী গুরুত্ব তুলে ধরে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তারা সুন্দর সমাজ বিনিমা’নে আধুনিক শিক্ষার পাশাপাশি ধমী’য় শিক্ষা তথা ইসলামী অনুশাসন বাস্তব জীবনে মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন।

সর্বশেষ - অন্যান্য