বুধবার , ১৭ ডিসেম্বর ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

আইপিএল নিলামে সর্বোচ্চ দাম পাওয়া ১০ ক্রিকেটার, আছেন মুস্তাফিজও

প্রতিবেদক
editor
ডিসেম্বর ১৭, ২০২৫ ৭:০৮ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক : গতকাল (১৬ ডিসেম্বর) আবুধাবির এতিহাদ অ্যারেনায় অনুষ্ঠিত হয়েছে আইপিএল মিনি-নিলাম। যেখানে মোট ৩৬৯ জন ক্রিকেটারের নাম ছিল। সেখান থেকে দল পেয়েছেন ৭৭ জন ক্রিকেটার।

প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ৮ জন বিদেশি এবং সবমিলিয়ে সর্বোচ্চ ২৫ জন ক্রিকেটার দলে নেওয়ার সুযোগ পেয়েছে। দশটি দলই সর্বোচ্চ কোটা স্পর্শ করেছে, অর্থাৎ সবাই ২৫ জনের স্কোয়াড সাজিয়েছে।

সবাই ২৫ জনের কোটা পূরণ করলেও দুটি দল বিদেশির সর্বোচ্চ কোটা ৮ স্পর্শ করেনি। গুজরাট টাইটান্স ও লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ৭জন করে বিদেশি দলে নিয়েছে। আর বাকি একজন দেশি বেশি নিয়ে ২৫ জনের কোটা পূরণ করেছে তারা।

নিলাম থেকে ৭৭ জন ক্রিকেটার নিতে দলগুলো খরচ করেছে মোট ২১৫ কোটি ৪৫ লাখ রুপি। এর মধ্যে সবচেয়ে বেশি টাকা খরচ করেছে কলকাতা। আর নিলামে সবচেয়ে দামি ক্রিকেটার ছিলেন ক্যামেরুন গ্রিন। তাকে দলে পেতে ২৫ কোটি ২০ লাখ রুপি খরচ করেছে কলকাতা। সেরা ছয়ে আছেন বাংলাদেশ থেকে দল পাওয়া একমাত্র ক্রিকেটার মুস্তাফিজ।

২০২৬ আইপিএল মিনি নিলামের ১০ দামি ক্রিকেটার-

১. ক্যামেরন গ্রিন (কলকাতা নাইট রাইডার্স)- ২৫ কোটি ২০ লাখ রুপি
২. মাথিশা পাথিরানা (কলকাতা নাইট রাইডার্স)- ১৮ কোটি রুপি
৩. কার্তিক শর্মা (চেন্নাই সুপার কিংস)- ১৪ কোটি ২০ লাখ রুপি
৪. প্রশান্ত বীর (চেন্নাই সুপার কিংস)- ১৪ কোটি ২০ লাখ রুপি
৫. লিয়াম লিভিংস্টোন (সানরাইজার্স হায়দরাবাদ)- ১৩ কোটি রুপি
৬. মুস্তাফিজুর রহমান (কলকাতা নাইট রাইডার্স)- ৯ কোটি ২০ লাখ রুপি
৭. জশ ইংলিস (লক্ষ্ণৌ সুপার জায়ান্টস)- ৮ কোটি ৬০ লাখ রুপি
৮. আকিব ধার (দিল্লি ক্যাপিটালস)- ৮ কোটি ৪০ লাখ রুপি
৯. রবি বিষ্ণোই (রাজস্থান রয়্যালস)- ৭ কোটি ২০ লাখ রুপি
১০. জেসন হোল্ডার (গুজরাট টাইটান্স)- ৭ কোটি রুপি

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

আলু বীজ সরবরাহ নিয়ে বিএডিসিরাজশাহীর উপ-সহকারী পরিচালকেরবিরুদ্ধে চাষীদের অভিযোগ

বালুমহালের ইজারা বাতিলে রাজশাহীর ডিসিকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম

বাড়লো রুয়েটের নিয়োগের আবেদনের সময়সীমা

জম্মু ও কাশ্মিরে থানায় বিস্ফোরণে নিহত ৭

রাজশাহী রেল স্টেশনের ফুটপাত যেনো পাবলিক টয়লেট : পথচারীদের দুর্ভোগ

আরইউজের সমাবেশে সাংবাদিক নেতৃবৃন্দ মাহমুদুর রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি

জুলাই জাতীয় সনদ কেবল একটি দলিল নয়, এটি ভবিষ্যতের পথরেখা: অধ্যাপক আলী রিয়াজ

ঢাকায় ৩৭ ঝুঁকিপূর্ণ কেন্দ্র, মোতায়েন থাকবে ২৫ হাজার পুলিশ সদস্য

বাংলাদেশে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘রেমাল’

আন্দোলনকারীদের ব্লকেড থেকে সরে আসতে বলল ছাত্রলীগ