বুধবার , ২৬ জুন ২০২৪ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

আনার হত্যা আসামি ধরতে হেলিকপ্টার নিয়ে ডিবির অভিযান

প্রতিবেদক
editor
জুন ২৬, ২০২৪ ৪:২৯ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের ঘটনায় দুই পলাতক আসামিকে ধরতে চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে অভিযান চালাচ্ছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। ডিবি সূত্র জানিয়েছে, এমপি আনার হত্যাকাণ্ডের অন্যতম দুই আসামি ফয়সাল ও মোস্তাফিজ পাহাড়ি এলাকায় অবস্থান করছে বলে তাদের কাছে তথ্য আছে। তাদের গ্রেফতারে বুধবার (২৬ জুন) দুপুর থেকে খাগড়াছড়ি ও চট্টগ্রামের বিভিন্ন পাহাড়ে হেলিকপ্টার দিয়ে সাঁড়াশি অভিযান চলানো হচ্ছে।

আনোয়ারুল আজীম আনার হত্যার ঘটনায় গ্রেফতার জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুকে নিয়ে হত্যার আলামত ও মোবাইল ফোন উদ্ধারে অভিযান চালিয়েছে গোয়েন্দা পুলিশ। বুধবার দুপুর ১১টা ৪৫ মিনিটের দিকে ঝিনাইদহ জেলা কারাগার থেকে কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পুলিশের ভ্যানে নিয়ে আসা হয় শহরে। পরে তাকে পায়রা চত্বর সংলগ্ন গাঙ্গুলি হোটেলের পেছনে একটি পুকুরের কাছে নিয়ে যায় পুলিশ। সে সময় পুকুরপাড়ে দাঁড়িয়ে বাবুর কাছ থেকে শুনে জেলেদের নামিয়ে অভিযান চালানো হয়।

অভিযান শেষে দুপুর ১টার দিকে ঝিনাইদহ শহরের পায়রা চত্ত্বর এলাকায় হারুন অর রশীদ বলেন, ‘এ হত্যাকাণ্ডের পরিকল্পনারী, অর্থ যোগানদাতা ও কিলিং মিশনে অংশ নেওয়া অনেককে ইতিমধ্যে গ্রেফতার করেছি।

হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মুস্তাফিজ ও ফয়সাল নামে আরো দুজনকে গ্রেফতার করতে বিভিন্ন এলাকায় আমাদের অভিযান চলছে।’ তিনি আরও বলেন, ‘মোস্তাফিজ ও ফয়সালকে গ্রেফতারে গতকাল যশোরে অভিযান চালানো হয়েছে। আজ চট্টগ্রাম পাহাড়ি এলাকায় অভিযান চালাবো। মোস্তাফিক এবং ফয়সাল যেখানেই থাকুক তাদের গ্রেফতার করা হবে।’ ডিবি প্রধান বলেন, ‘এমপি আনোয়ারুল আজীম আনার হত্যায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। আমাদের ওপর কোনো মহলের চাপ নেই।’

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

রাশিয়ার বোমা হামলায় প্রাণ হারালেন ইউক্রেনের ১৩ নাগরিক

এপ্রিলের প্রথমার্ধে সাধারণ নির্বাচনের ঘোষণা প্রধান উপদেষ্টার

আমি ব্যক্তিত্ব পরিবর্তন করতে পারবো না : শবনম ফারিয়া

আধুনিক সমরাস্ত্রে সজ্জিত পেশাদার বাহিনী গড়ার প্রতিশ্রুতি সেনাপ্রধানের

এলাকার মানুষের মৃত্যু সংবাদ শুনে কাঁদলেন পলক

স্বৈরাচার পালালেও গণতন্ত্র এখনো শঙ্কামুক্ত নয় : তারেক রহমান

সরকারি স্কুলে ভর্তিতে ৬৮ শতাংশ কোটা, ‘অসহায়’ অভিভাবকরা

সংখ্যালঘু সম্প্রদায়কে এক থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

গণঅভ্যুত্থানের নেতৃত্বকে লক্ষ্য করে হত্যার চেষ্টা চলছে : নাহিদ