মঙ্গলবার , ১২ আগস্ট ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

মা‌র্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সঙ্গে আলী রীয়াজের বৈঠক

প্রতিবেদক
editor
আগস্ট ১২, ২০২৫ ১১:২০ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন বৈঠক করেছেন।

আজ (মঙ্গলবার) রাজধানীর গুলশানে মা‌র্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সং‌শ্লিষ্ট সূত্র জানায়, মা‌র্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের আমন্ত্রণে বৈঠ‌কে কমিশনের সদস্য সচিব ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার ও মার্কিন দূতাবাসের রাজনৈতিক বিভাগের প্রধান এরিক গিলান এ বৈঠকে ছিলেন।

সংশ্লিষ্ট সূ‌ত্রের বরা‌তে জানা গে‌ছে, বৈঠ‌কে সংস্কার, আসন্ন জাতীয় নির্বাচন, ঐকমত্য কমিশনের সঙ্গে জাতীয় সনদসহ বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলোর চলমান সংলাপের অগ্রগতি ও পরবর্তী পরিকল্পনা নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলোচনা ক‌রেন।

সর্বশেষ - অন্যান্য