বুধবার , ১৪ আগস্ট ২০২৪ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

ডিএমপিতে আবারও বড় রদবদল

প্রতিবেদক
editor
আগস্ট ১৪, ২০২৪ ১:৩১ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক: ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) আবারও বড় রবদল হয়েছে। এক আদেশে ডিএমপির ৭ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) ডিএমপির কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক আদেশে এই বদলি করা হয়েছে।

আদেশে বলা হয়, ডিএমপির উপ-পুলিশ কমিশনার (বর্তমানে সুপারনিউমারারি অতি. ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ রবিউল হোসেন ভুঁইয়াকে ডিএমপির যুগ্ম কমিশনার (গোয়েন্দা উত্তর) হিসেবে, ডিএমপির উপ-পুলিশ কমিশনার (বর্তমানে সুপারনিউমারারি অতি. ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সুফিয়ান আহমেদকে ডিএমপির যুগ্ম কমিশনার সাইবার সিকিউরিটি অ্যান্ড সাপোর্ট সেন্টার-দক্ষিণ হিসেবে, ডিএমপির উপ-পুলিশ কমিশনার আমিনুল ইসলামকে ডিএমপির ভারপ্রাপ্ত যুগ্ম কমিশনার (অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা-দক্ষিণ) হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়াও ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ রিয়াজুল হককে ডিএমপির তেজগাঁও বিভাগের ডিসি হিসেবে, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো.শাহরিয়ার আলীকে রমনা বিভাগের ডিসি হিসেবে, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ রুহুল কবীর খানকে ট্রাফিক ওয়ারী বিভাগের ডিসি হিসেবে ও ডিএমপির উপ-পুলিশ কমিশনার রওনক আলমকে ডিএমপির সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগে ডিসি হিসেবে বদলি করা হয়েছে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত