শুক্রবার , ২৮ মার্চ ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

চীনকে আরও বৃহত্তর ভূমিকায় চান প্রধান উপদেষ্টা

প্রতিবেদক
editor
মার্চ ২৮, ২০২৫ ১২:২৩ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : বাংলাদেশ ও চীনে শান্তি, সমৃদ্ধি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চীনকে আরও বৃহত্তর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

আজ (শুক্রবার) সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে দ্বিপাক্ষিক আলোচনায় প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান।বৈঠকে তারা দ্বিপাক্ষিক স্বার্থ সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করেন।

বৈঠকে অধ্যাপক ইউনূস বাংলাদেশ ও জনগণের পক্ষ থেকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে আন্তরিক শুভেচ্ছা জানান। বাংলাদেশে জুলাইয়ের গণঅভ্যুত্থানের কথা তুলে ধরে তিনি বলেন, এই আন্দোলন ‘নতুন বাংলাদেশ’ গড়ে তোলার পথ প্রশস্ত করেছে।

চীনের সাথে তার দীর্ঘ সম্পর্কের কথা স্মরণ করে প্রধান উপদেষ্টা বলেন, গ্রামীণ ব্যাংক এবং সেখানে সামাজিক ব্যবসা চালু করার ক্ষেত্রে চীনের সাথে তার সম্পৃক্ততা ছিল।

বৈঠকে তিনি রোহিঙ্গা সংকটের ওপর আলোকপাত করেন এবং মিয়ানমারে রোহিঙ্গাদের তাদের আদি বাসভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনে চীনের জোরালো ভূমিকা কামনা করেন।

বেইজিংয়ে ড. ইউনূসকে রাজকীয় লাল গালিচা সংবর্ধনা
প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নিজ নিজ পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন।

অধ্যাপক ইউনূস আজ প্রেসিডেন্সিয়াল বেইজিংয়ে চীনা ব্যবসায়ী নেতাদের সাথে একটি ‘বিনিয়োগ সংলাপে’ অংশগ্রহণ করছেন।

সূত্র : বাসস

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

কাঠমান্ডু কনফারেন্সে মাতৃভাষায় সাংবাদিকতা বিস্তারে সার্কভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান

শ্রীলঙ্কায় সিরিজ খেলতে দেশ ছাড়ল অনূর্ধ্ব-১৯ দল

জোট জিতলে নাহিদকে মন্ত্রী করার ঘোষণা দিলেন জামায়াত আমির

আল-আকসার ইমামকে ৭ দিনের নিষেধাজ্ঞা দিলো ইসরায়েল

মঙ্গলবার ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি

ভারী বৃষ্টির পর মক্কায় আকস্মিক বন্যা

গুচ্ছের ক্লাস শুরু ১ সেপ্টেম্বর, তৃতীয় পর্যায়ের ভর্তি ১৯-২০ আগস্ট

পোষ্যকোটা পুনর্বহালসহ একাধিক দাবিতে কর্মবিরতিতে রাবির শিক্ষক-কর্মকর্তারা

ঘরের মাঠে জয় পেয়েও বিদায় অ্যাস্টন ভিলার, সেমিতে পিএসজি

মেসেজ ক্লিয়ার, আর কাউকে সুযোগ দেওয়া হবে না : ইসি সানাউল্লাহ