শনিবার , ১২ অক্টোবর ২০২৪ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

ভারী বৃষ্টির পর মক্কায় আকস্মিক বন্যা

প্রতিবেদক
editor
অক্টোবর ১২, ২০২৪ ৭:২১ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় গত বৃহস্পতিবার ভারী বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টির প্রভাবে মক্কা ও আশপাশের অঞ্চলে দেখা দিয়েছিল আকস্মিক বন্যা। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া কয়েকটি ভিডিওতে বৃষ্টির তীব্রতার বিষয়টি ফুটে উঠেছে। বৃষ্টির আগে সেসব এলাকায় ধূলিঝড় হয়। এতে করে বিভিন্ন জায়গায় দৃশ্যমানতা হ্রাস পায়।

সৌদির জাতীয় আবহাওয়া কেন্দ্র তাদের পূর্বাভাসে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা দিয়েছিলো। বিশেষ করে মক্কা, জিজান, আসির, আল বাহা এবং মদিনায় বন্যা ও শিলাবৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল। বৃহস্পতিবারের এই ভারী বৃষ্টির পর মক্কার নিম্নাঞ্চল ও উপত্যকাগুলোতে আকস্মিক বন্যা দেখা দেয়।

পুরো বিশ্বের মতো মধ্যপ্রাচ্যেও এবার দেখা যাচ্ছে বিরূপ আবহাওয়া। অঞ্চলটির বিভিন্ন জায়গায় অস্বাভাবিক বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে। মরু অঞ্চলে কম বৃষ্টিপাত হলেও সেসব জায়গায় তুলনামূলকভাবে বেশি বৃষ্টিপাত হচ্ছে। এরমধ্যে আফ্রিকান দেশ মরক্কোর সাহারা মরুভূমিতে গত ৫০ বছরের মধ্যে প্রথমবারের মতো বন্যা দেখা গেছে।

সাহারায় বন্যার বিষয়টি একটি বিরল ঘটনা। এদিকে সৌদি আরবে এমন আবহাওয়া আরও কয়েকদিন অব্যাহত থাকবে বলে জানায় দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র।

সূত্র: গালফ নিউজ

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

অন্তর্বর্তী সরকার যত বেশি দৃঢ় থাকবে, ততই সন্দেহ চলে যাবে : তারেক রহমান

নির্বাচনে ব্যাঘাত ঘটানোর শক্তি আ’লীগের নেই : প্রেস সচিব

গোমতীর বাঁধ ভেঙে বুড়িচংয়ে ভয়াবহ রূপ নিচ্ছে বন্যা

খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত

গ্রেপ্তার সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা কামাল নাসের চৌধুরী

পুশইন বন্ধ হয়নি, মাঝে মধ্যে ভারতীয় ও রোহিঙ্গাদেরও পাঠাচ্ছে বিএসএফ : বিজিবি ডিজি

গোপালগঞ্জ আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে কোস্ট গার্ড

ট্রাইব্যুনালে ৫৬ অভিযোগের ৫৪টিতে প্রধান আসামি হাসিনা

আফগানিস্তানকে হারিয়ে টি-২০ বিশ্বকাপ শুরু নিউজিল্যান্ডের

জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না : আখতার হোসেন