সোমবার , ২৪ জুন ২০২৪ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত

প্রতিবেদক
editor
জুন ২৪, ২০২৪ ১:২৬ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, রাতে ম্যাডামের অবস্থা যেমন ছিল এখনও সেই অবস্থায়ই আছে। তার শারীরিক অবস্থা আগের চাইতে ভালো কিংবা খারাপ কোনোটিই হয়নি। অপরিবর্তিত আছে।

সোমবার (২৪ জুন) বেলা ১১টার দিকে ঢাকা পোস্টের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। খালেদা জিয়ার কার্যালয়ের একটি সূত্র বলছে, বিএনপি চেয়ারপারসনের অবস্থা আশঙ্কাজনক বিবেচনায় নিয়ে মেডিকেল বোর্ডের চিকিৎসক ও নার্স ছাড়া অন্য কাউকে সিসিইউতে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। যার কারণে দলের কোনও নেতা তাকে দেখতে হাসপাতালে যাচ্ছেন না। তবে, সবাই চিকিৎসকদের কাছ থেকে তার শারীরিক অবস্থার আপডেট নিচ্ছেন।

রোববার (২৩ জুন) সন্ধ্যার দিকে খালেদা জিয়ার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়। এরপর থেকে হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি। ডা. জাহিদ বলেন, গতকাল সন্ধ্যায় খালেদা জিয়ার অপারেশন হয়েছে। এখন তাকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। ২৪ ঘণ্টা পার হওয়ার আগে তার শারীরিক অবস্থা ভালো না খারাপ, মন্তব্য করা কঠিন। গত ২১ জুন রাত সাড়ে ৩টায় খালেদা জিয়ার হঠাৎ করে শ্বাসকষ্ট বেড়ে গেলে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়।

এর আগে গত বছরের ২৭ অক্টোবর লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়ার রক্তনালিতে অস্ত্রোপচার করতে যুক্তরাষ্ট্র থেকে আসে তিনজনের বিশেষজ্ঞ চিকিৎসক দল। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া ডায়াবেটিস, আর্থরাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনিসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

পাকিস্তান পারমাণবিক শক্তিধর দেশ, এত সহজে কেউ হামলা করতে পারবে না : মরিয়ম নওয়াজ

বিএনপিকে জনবিচ্ছিন্ন করার অপচেষ্টা সফল হবে না : সালাম

ঢাকায় ৩৭ ঝুঁকিপূর্ণ কেন্দ্র, মোতায়েন থাকবে ২৫ হাজার পুলিশ সদস্য

রিমান্ড শেষে ১৪ দিনের জেল হেফাজতে জিহাদ

ফর্মুলা দুধের পরামর্শ না দিতে ডাক্তারদের ‘অনুরোধ’ স্বাস্থ্য উপদেষ্টার

ইউক্রেনে সর্ববৃহৎ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ১২

অর্থ উপদেষ্টা-গভর্নরের বিরুদ্ধে মার্কিন পরোয়ানা স্থগিত : রাষ্ট্রদূত ফজল আনসারী

রাবির ট্যুরিজম বিভাগের নতুন সভাপতি ড. জাহিদ হোসেন

আম্বানির পুত্রবধূর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন

গাজায় হামলার পরিধি বাড়ানোর পরিকল্পনা ইসরায়েলের