শনিবার , ২৬ অক্টোবর ২০২৪ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

অর্থ উপদেষ্টা-গভর্নরের বিরুদ্ধে মার্কিন পরোয়ানা স্থগিত : রাষ্ট্রদূত ফজল আনসারী

প্রতিবেদক
editor
অক্টোবর ২৬, ২০২৪ ২:৪৩ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের বিদ্যুৎ কোম্পানি স্মিথ কোজেনারেশনের একটি সালিশি মামলায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের বিরুদ্ধে একটি গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল, যা স্থগিত করা হয়েছে। যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বিষয়টি জানিয়েছেন।

নিজের ভেরিফায়েড ফেসবুকে মুশফিকুল ফজল আনসারী লিখেছেন, ১৯৯৯ সালে আওয়ামী লীগ সরকার কর্তৃক একটি চুক্তি বাতিলের দায়ে স্মিথ কোজেনারেশন ক্ষতিপূরণ দাবি করে যুক্তরাষ্ট্রের আদালতে একটি মামলা করে। ১৯৯৭ সালে স্মিথ কোজেনারেশন তৎকালীন বাংলাদেশের সরকারের সাথে একটি বিদ্যুৎ ক্রয় চুক্তি স্বাক্ষর করেছিল এবং দেশের উত্তরাঞ্চলে একটি বার্জ-মাউন্টেড বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য অনুমতি প্রদান করেছিল সরকার।

এই মামলায় দীর্ঘ প্রায় ২৫ বছর পর ওয়াশিংটন ডিসি সার্কিট কোর্ট অনেকটা এখতিয়ার বহির্ভূত একটি রায় প্রদান করে, যা আজ শুক্রবার আদালত কর্তৃক স্থগিত করা হয়। যদিও বিষয়টির সাময়িক অবসান ঘটেছে তবে লুটেরা সরকারের দায় রক্তস্নাত বিপ্লবের মাধ্যমে গঠিত এই অন্তর্বর্তীকালীন সরকার নিতে পারে না। বাংলাদেশ সরকারের সে সময়ে জড়িতদের বিরুদ্ধে এবং বিষয়টি বর্তমান সরকারের নজরে না এনে ধামাচাপাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া জরুরি।

এর আগে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের একটি আদালতের গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়টি জানিয়ে একটি প্রতিবেদন করে আমেরিকাভিত্তিক সংবাদমাধ্যম ল–৩৬০। স্থানীয় সময় বৃহস্পতিবার ইউএস ডিস্ট্রিক্ট বিচারক কার্ল জে নিকোলস স্মিথ মার্কিন মার্শাল সার্ভিসকে ওই দু’জন ব্যক্তিকে আদালতে হাজির করার নির্দেশ দেন।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

আজ দেশে আসছে শাফিনের মরদেহ

রাবি ভর্তি পরীক্ষা; শিক্ষার্থীদের পছন্দের কেন্দ্রেই দিতে পারবে পরীক্ষা

যুক্তরাষ্ট্রে মুসলিম বিদ্বেষ রেকর্ড সংখ্যক বেড়েছে

পাকিস্তান পারমাণবিক শক্তিধর দেশ, এত সহজে কেউ হামলা করতে পারবে না : মরিয়ম নওয়াজ

আজও সড়কে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন শিক্ষার্থী-স্বেচ্ছাসেবকরা

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিচ্ছে নরওয়ে-স্পেন-আয়ারল্যান্ড

মহানবীর জন্মের মাসে মসজিদুল হারাম ও নববীতে ৫ কোটির বেশি মুসল্লি

৭ কলেজ শিক্ষার্থীদের সমর্থনে জড়ো হচ্ছেন ইডেন শিক্ষার্থীরা

যে কারণে ভেঙেছিল রণবীর ও দীপিকার প্রেম

বিদেশি ৬ হাজারের বেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র