সোমবার , ২১ এপ্রিল ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

শ্রীলঙ্কায় সিরিজ খেলতে দেশ ছাড়ল অনূর্ধ্ব-১৯ দল

প্রতিবেদক
editor
এপ্রিল ২১, ২০২৫ ২:৪৩ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার অনূর্ধ্ব-১৯ দলের ৬ ম্যাচের ওয়ানডে সিরিজ মাঠে গড়াতে যাচ্ছে চলতি মাসেই। লঙ্কানদের মাটিতে হতে যাওয়া এই সিরিজের জন্য আজ ২১ এপ্রিল (সোমবার) দুপুর ১২টা ৫৫ মিনিটে ঢাকা ছেড়েছে আজিজুল হাকিম তামিমের দল।

দেশ ছাড়ার আগে সকালে মিরপুরের একাডেমি প্রাঙ্গণে দলীয় ফটোসেশনে যোগ দেন ক্রিকেটারসহ কোচিং স্টাফরা। এর আগে গেল শনিবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছিল বিসিবি। যেখানে যথারীতি অধিনায়ক হিসেবে রয়েছেন আজিজুল হাকিম তামিম। এ ছাড়া দলে রয়েছেন জাওয়াদ আবরার, সামিউল বশির রাতুল, কালাম সিদ্দিকি ওলিনরা। অতিরিক্ত হিসেবে দলে রয়েছেন আরও ৫ ক্রিকেটার।

আগামী ২৪ এপ্রিল ওয়ার্ম-আপ ম্যাচ দিয়ে যুব টাইগারদের শ্রীলঙ্কা সফর শুরু হবে। এরপর ২৬ এপ্রিল হবে প্রথম ওয়ানডে। এ ছাড়া ২৮ এপ্রিল, ১, ৩, ৬ ও ৮ মে হবে সিরিজের বাকি ম্যাচগুলো। সিরিজের সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে হাম্বানটোটায়।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের স্কোয়াড

আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার, সামিউন বাশির রাতুল, দেবাশীষ সরকার দেবা, রিজান হোসেন, আল ফাহাদ, ইকবাল হোসেন ইমন, রাফি উজ জামান রাফি, ফরিদ হাসান ফয়সাল, কালাম সিদ্দিকী অ্যালিন, সানজিদ মজুমদার, সাদ ইসলাম রাজিন, শাহরিয়ার আহমেদ, মোহাম্মদ আব্দুল্লাহ এবং ফারহান শাহরিয়ার।

স্ট্যান্ডবাই- রিফাত বেগ, ইয়াসির আরাফাত, মেহরাব হোসেন সিসান, ফারজান আহমেদ আলিফ এবং শাহরিয়ার আল আমিন।

সর্বশেষ - অন্যান্য