বুধবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

মাউশির ৮২ কর্মচারীর পদোন্নতির বিষয়টি রিভিউ করা হবে : শিক্ষামন্ত্রী

প্রতিবেদক
editor
ফেব্রুয়ারি ২৫, ২০২৬ ২:৩১ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন ৮২ জন কর্মচারীকে সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পদে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। একইসঙ্গে তিনি বিষয়টি খতিয়ে দেখতে ফাইল তলব করেছেন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। এর আগে সোমবার (২৩ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)-এর ৮২ জন কর্মচারীকে জাতীয় বেতন স্কেলের ১০ম গ্রেডে ‘সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার’ পদে পদোন্নতি দিয়ে দেশের বিভিন্ন উপজেলায় পদায়ন করা হয়।

উপসচিব মুন্না রানি বিশ্বাস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) সচিবালয়ের ২০২৪ সালের সুপারিশের ভিত্তিতে ‘মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (কর্মচারী) নিয়োগ বিধিমালা-২০২১’ অনুযায়ী এই পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতিপ্রাপ্তরা এখন জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ১০ম গ্রেডে (১৬ হাজার থেকে ৩৮ হাজার ৬৪০ টাকা) বেতন-ভাতা পাবেন।

পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে রয়েছেন মাউশি অধিদপ্তর ও এর আঞ্চলিক কার্যালয়ের সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, সাঁটমুদ্রাক্ষরিক, বিভিন্ন সরকারি কলেজ ও বিদ্যালয়ের হিসাবরক্ষক, প্রধান সহকারী ও উচ্চমান সহকারীরা।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, পদোন্নতি পাওয়া প্রত্যেকেরই স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রির পাশাপাশি দ্বিতীয় শ্রেণির বিএড ডিগ্রি রয়েছে। দাপ্তরিক অভিজ্ঞতা ও শিক্ষাগত যোগ্যতার সমন্বয়ে তাদের শিক্ষা প্রশাসনের মাঠপর্যায়ে তদারকি ও ব্যবস্থাপনায় যুক্ত করা হয়েছে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

জামায়াত-শিবির নিষিদ্ধের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন

শাকিব সিনেমার নায়িকা সাবিলা নূর!

সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী মারা গেছেন

রাজধানীর রাস্তায় ট্রাফিক পুলিশ, খুশি সবাই

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিস্তৃত পরিসরে রোডম্যাপ তৈরিতে জোর : পররাষ্ট্র উপদেষ্টা

আমালের বিরুদ্ধে বাজে স্পর্শের অভিযোগ, মীমাংসায় উলটো বিপাকে অভিনেত্রী

এমপি আজীম হত্যায় জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে স্বীকারোক্তি জিহাদের

যুদ্ধবিমানের ধ্বংসস্তূপের নিচেই ভারতকে কবর দেওয়া হবে: খাজা আসিফ

গাজায় ইসরায়েলের হামলায় নিহত আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি

ইসরায়েলি হামলাকে ‘গণহত্যা’ বলায় চাকরি গেলো মুসলিম নার্সের