শনিবার , ২৩ নভেম্বর ২০২৪ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

মা হারালেন ঋতুপর্ণা সেনগুপ্ত

প্রতিবেদক
editor
নভেম্বর ২৩, ২০২৪ ৯:৪১ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : মারা গেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের মা নন্দিতা সেনগুপ্ত। দীর্ঘ দিন থেকে কিডনির সমস্যায় ভুগছিলেন। বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন অভিনেত্রীর মা, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। সামজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত নিশ্চিত করে এক আবেগঘন পোস্ট দিয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত।

মায়ের সঙ্গে ছবি পোস্ট করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘আমার মা নন্দিতা সেনগুপ্ত আজ দুপুরে চলে গেলেন।’ অভিনেত্রীর ভাষ্য, ‘আমাদের পরিবারের বন্ধু, আত্মীয়দের অনুরোধ করছি যে তারা সবাই যেন রাত ৮টা নাগাদ ৫বি, রবিনসন স্ট্রিট, কাঞ্চনজঙ্ঘা আবাসনে চলে আসেন। আপনাদের একটাই অনুরোধ যে এই সময় আপনাদের সহমর্মিতা ও সহযোগিতাই আমার একমাত্র কাম্য।’

দীর্ঘদিন থেকে কিডনির সমস্যায় কারণে বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন নন্দিতা, চলছিল তাঁর চিকিৎসা। শেষ ১৫ দিন ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছিল তাকে। কিডনির সমস্যার পাশাপাশি একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন। নন্দিতা পরিবারে রেখে গেলেন এক কন্যা ঋতুপর্ণা সেনগুপ্ত, জামাই সঞ্জয় চক্রবর্তী, ছেলে প্রদীপ্ত সেনগুপ্ত, বউমা রোসেলি সেনগুপ্ত ও নাতি-নাতনিদের। মায়ের খুব কাছের ছিলেন ঋতুপর্ণা।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

এক দশক ধরে মসজিদুল হারামের তারাবির ইমাম শায়খ ইয়াসির

খালেদা জিয়ার জানাজা বুধবার, দাফন শহীদ জিয়াউর রহমানের পাশে

অসুস্থতার কারণে মুক্তিযোদ্ধা দলের সমাবেশে থাকছেন না খালেদা জিয়া

সব কিছু নির্ভর করছে মালয়েশিয়ার ওপর: প্রবাসী কল্যাণ সচিব

পুতিনের সঙ্গে বৈঠক করবেন মোদি, নজর গোটা বিশ্বের

ভারতে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো ৫০ বছরের পুরোনো মসজিদ (ভিডিও)

‘১০ জন’ নিয়েও চ্যাম্পিয়ন, জায়গা নিশ্চিত করল বিশ্বকাপে

বঙ্গোপসাগরে নজর রাখছেন আবহাওয়াবিদরা

ইসরায়েলি হামলাকে ‘গণহত্যা’ বলায় চাকরি গেলো মুসলিম নার্সের

প্রেসিডেন্টকে অভিশংসন : দক্ষিণ কোরিয়ায় সংসদের সামনে জড়ো হচ্ছে হাজার হাজার জনতা