বৃহস্পতিবার , ৩১ অক্টোবর ২০২৪ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

হাসিনার বিরুদ্ধে আরো ৩ মামলা

প্রতিবেদক
editor
অক্টোবর ৩১, ২০২৪ ১১:৩৭ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক : পাঁচ বছর আগে সৈয়দ হাসান মাহমুদ নামের এক ব্যক্তিকে অপহরণের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে। রাজধানীর শাহজাহানপুর থানায় এ মামলা করেছেন তিনি। এর বাইরে ছাত্র-জনতার আন্দোলনে গুলি করে হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে আরও দুটি মামলা দায়েরের তথ্য পাওয়া গেছে। রাজধানীর শাহবাগ ও ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এ মামলা হয়েছে।

গত ১৫ আগস্ট শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম মামলা হয় ঢাকার আদালতে। এর পর থেকে শেখ হাসিনার বিরুদ্ধে সারা দেশে অন্তত ২৩৬টি মামলার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ১৯৯টি মামলায় হত্যার অভিযোগ আনা হয়েছে। পাঁচ বছর আগে সৈয়দ হাসান মাহমুদ নামের এক ব্যক্তিকে অপহরণ করে হুমকি দেওয়ার অভিযোগে শেখ হাসিনাসহ ২৪ জনের বিরুদ্ধে আজ বুধবার মামলা হয়। মামলায় অভিযোগ করা হয়েছে, ২০১৯ সালে জাতীয় পার্টির নেতা মসিউর রহমান রাঙ্গা এক ভাষণে ’৯০–এর গণ–অভ্যুত্থানের অন্যতম শহীদ নূর হোসেনকে নিয়ে আপত্তিকর কথা বলেন। এ নিয়ে তিনি ঢাকার আদালতে একটি মামলা করেন।

রাজধানীর উত্তরা এলাকায় মো. মোহসিন নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে শেখ হাসিনাসহ ১০১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ঢাকার সিএমএম আদালতে বুধবার এ মামলা করেন মহসিনের শ্বশুর আবুদস সালাম। রাজধানীর তোপখানা রোডে রিয়াজুল তালুকদার নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগে শেখ হাসিনাসহ ৬৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। গত ২৬ অক্টোবর রাজধানীর শাহবাগ থানায় এ মামলা করেন রিয়াজুলের পূর্বপরিচিত বিল্লাল হোসেন।

সর্বশেষ - অন্যান্য