বুধবার , ২২ মে ২০২৪ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

প্রিয়াঙ্কাকে প্রকাশ্যে বিয়ের প্রস্তাব শাহরুখের, কী জবাব দিয়েছিলেন অভিনেত্রী?

প্রতিবেদক
editor
মে ২২, ২০২৪ ১২:০৬ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক: দর্শকাসনে তখন কাতারে কাতারে লোক। মঞ্চে প্রিয়াঙ্কা চোপড়া। হঠাৎ বিয়ের প্রস্তাব দিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। ২০০০ সালের সৌন্দর্য প্রতিযোগিতার ঘটনা। প্রতিযোগীদের মঞ্চে প্রিয়াঙ্কা চোপড়া। বিচারকের আসনে শাহরুখ খান। প্রশ্নোত্তর পর্বে প্রিয়াঙ্কাকে প্রশ্ন করেছিলেন শাহরুখ। সেখানেই উঠে আসে বিয়ের প্রসঙ্গ।

কৌতুকমিশ্রিত স্বরে শাহরুখ জানান, তিনি নিজেও চাপে রয়েছেন। সৌন্দর্যের প্রতি দুর্বলতা রয়েছে তার। এর পরে তিনি প্রশ্ন করেন, কাকে বিয়ে করবেন প্রিয়াঙ্কা চোপড়া?
তিনজনের নাম পেশ করেন শাহরুখ খান। মুহাম্মদ আজহারউদ্দিনের মতো খেলোয়াড়, যিনি সারা বিশ্বে দেশের নাম উজ্জ্বল করে চলেছেন এবং যার জন্য গর্ববোধ করবেন তিনি। অথবা, কোনও ধনী ব্যবসায়ী, যিনি বহুমূল্য অলঙ্কারে সাজিয়ে তুলবেন প্রিয়াঙ্কাকে। নয়তো শাহরুখের মতো একজন বলিউড তারকা, যিনি এই ধরনের কল্পনাভিত্তিক কঠিন প্রশ্ন করবেন।

উত্তরে খেলোয়াড়কে বেছে নিয়েছিলেন অভিনেত্রী। তিনি বলেছিলেন, “বাড়ি ফিরে আমার স্বামীকে যাতে বলতে পারি, তার জন্য সারা দেশ গর্বিত। নিজের সেরাটা দিতে পেরেছেন তিনি। তাকে নিয়ে মুগ্ধ আমি।”

সেই সৌন্দর্য প্রতিযোগিতায় সেরার শিরোপা জিতেছিলেন অভিনেত্রী। একটি তামিল ছবি করার পরে ২০০৩ সালে বলিউডে অভিষেক হয় তার। ‘ডন’ ও ‘ডন ২’ ছবিতে ছবিতে শাহরুখের সঙ্গে জুটি বেঁধেছিলেন প্রিয়াঙ্কা।

সর্বশেষ - অন্যান্য