রবিবার , ১ জুন ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

হাসিনার বিরুদ্ধে অভিযোগ দাখিল, বিচার শুরু

প্রতিবেদক
editor
জুন ১, ২০২৫ ৩:০০ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিকভাবে অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হয়েছে। রোববার (১ জুন) এই অভিযোগ দাখিল করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় এই অভিযোগ দাখিল করা হলো। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বিচার কার্যক্রম শুরু হলো।

শেখ হাসিনা ছাড়াও এদিন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের অভিযোগ দাখিল করা হয়।

শেখ হাসিনার বিরুদ্ধে নির্বিচারে হত্যার নির্দেশনা, প্ররোচনা, উসকানিসহ পাঁচ অভিযোগের প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধেও মিলেছে একই অপরাধের প্রমাণ।

গত ১৮ ফেব্রুয়ারি জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত ২০ এপ্রিলের মধ্যে শেষ করতে নির্দেশ দেন ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

গত বছরের ১৭ ডিসেম্বর জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা দুই মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ৪৬ জনের বিরুদ্ধে তদন্ত দুই মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

পিএসজির বিপক্ষে বিধ্বস্ত মায়ামি, বিশ্বকাপ থেকে বিদায়

ফখরুলের সঙ্গে এনফ্রেল প্রতিনিধি দলের সাক্ষাৎ

জামায়াত আমিরের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

নেতানিয়াহুর স্ত্রীর বিরুদ্ধে তদন্তে নেমেছে পুলিশ

এনবিআর দুই বিভাগে ভাগ করাই থাকবে : অর্থ উপদেষ্টা

গাজা যুদ্ধের অবসানে সব কিছুই করব : কমালা

রাজশাহীতে তালাক রেজিস্ট্রিতে জালিয়াতি, হয়রানি ও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ নারীর

মুক্তিযুদ্ধকে সুপরিকল্পিতভাবে অস্বীকার করার প্রবণতা দেখা যাচ্ছে : ফখরুল

টিভিতে দেখুন আজকের খেলা, ১৫ মে ২০২৪

নেসকো জাতীয়তাবাদী বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন